ঝাঁকজমকভাবে ফ্রেন্ডস্ জোন সোসাইটি'র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে। “বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে, উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্যত্ব” এই স্লোগানকে ধারণ করে আজ ৪ আগস্ট বৃহস্পতিবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে সকল স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাঁকজমক ভাবে এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন্নাহার কাদ্রি, অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, শিক্ষা উদ্যোক্তা ও আশ্বিণপুর হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আশরাফুল জাহান শাওলিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কিবরিয়া সবুজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, "সমাজ বিনির্মানে শুধু সামাজিক কাজ নয় বিভিন্ন অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলেই মতলবসহ বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল হবে।

উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সানজিদ মজুমদার।
আলোচনা শেষে করোনাকালীন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং অত্র সংগঠনের টপ কন্ট্রিবিউটার ও সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক উপহার হিসেবে প্রদান করা হয়।

পরে সকলের উপস্থিতিতে "সোসাইটিয়ান স্বাবলম্বী প্রজেক্ট-০১" এ একজন অসহায় জীবন যোদ্ধাকে একটি দোকান করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT