স্টাফ রিপোর্টারঃ
হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে চাঁদা দাবির ভূয়া অভিযোগের বিষয়ে এলাকাবাসি মানববন্ধন করেছেন।
শুক্রবার সকালে নীলকমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পেদা কান্দি রাস্তার পাশে তারা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে হাসিনা বেগম, জারমনি, ওসমান প্রামানিক, বাদল ভুইয়া, খোকন কাজি, আব্বাস সরদার, মিনু মোল্লা, দাবি করেন নান্নু শিকদার ও হানিফা শিকদার জোরপূর্বক আওয়ামী সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে সরকারী সম্পত্তি এককভাবে ভোগদখল করে আসছেন। এই সম্পত্তিগুলো ডিসিআরভুক্ত মালিক ছিলেন হাফেজ বেপারী ও নাসির বেপারী, ছানু পেদা, মিনু মোল্লাসহ আরো অনেকে। সরকার পতনের পর ভুমির মালিকগন জমি চাষাবাদ করতে গেলে তারা বাধা প্রদান করেন। এ কারনেই তারা বিএনপির সভাপতি নাসির মোল্লা, নাসির বেপারী, হাফেজ বেপারী, চানু পেদার নামে মিথ্যা বানোয়াট চাঁদাবাজি, হামলা ও লুটপাটের অভিযোগ তুলেন। নান্নু শিকদারের বিরুদ্ধে ৯ নং ওয়ার্ডের মসজিদের জায়গা বিক্রি করার অভিযোগ উঠে আসে।
মানববন্ধনে নীলকমল ইউনিয়নবাসী নান্নু শিকদার ও হানিফা শিকদারের মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিচারের দাবি জানান।
এবিষয়ে নীলকমল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন শিকদার বলেছেন সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।
মানববন্ধনে বাদশা পেদা, খোকন কাজি, যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লা, বাদল ভুইয়া, শাহ আলম বেপারী, দাদন মোল্লা, সোবহান চকিদার, মিন্টু হাওলাদার, চায়েদ পেদা, আবুল সরদার, দাদন খান, স্বপন হাওলাদারসহ অসংখ্য নারি পুরুষ মানববন্ধনে অংশ নেন এবং নানু শিকদার ও হানিফা শিকদারের। বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT