আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
গত ১০ জানুয়ারি ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা'র নেতৃত্বে এবং এস আই হানিফ ও কনষ্টেবল আকাশের সহযোগিতায় এ চোর চক্রকে আটক করতে সমর্থ হয়। জানা যায়়, এ চোর চক্রটি চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, কুমিল্লা ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থান থেকে অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে হাইমচর থানার মামলা নং ১০/১০ তারিখ: ১১/০১/২০২২ ইং ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য কনস্টেবল আকাশ এর আগেও দক্ষতা এবং সাহসিকতার পরিচয় দিয়ে মতলব দক্ষিণ থানায় কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT