মোঃ হোসেন গাজীঃ
হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে জমাট সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা ও জেলেদের মাঝে চাউল বিতরণ।
১১ মে বুধবার সকালে উত্তর আলগী ইউনিয়ন পরিষদে জনসচেতনতামূলক
সভায় উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব রশীদ এর পরিচালনয়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস অফিসার মোঃ গোলাম মেহেদি হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সচিব মোহাম্মদ আজহারুল ইসলাম গাজী, নবাগত ইউপি সচিব মোঃ জসিম উদ্দিন (রনি), ২ নং উঃ আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া খান।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুল্লাহ মানিক, ইউপি সদস্য মোঃ ফারুকুল ইসলাম গাজী, মাসুদ খান, মিন্টু পাটওয়ারী প্রমুখ।
জনসচেতনতামূলক সভা শেষে উত্তর আলগী ইউনিয়ন পরিষদে জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT