মোঃ হোসেন গাজীঃ
হাইমচর উপজেলার ১নং বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্পেন প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক হোসাইন মিয়া ভুট্টো এর সার্বিক সহযোগিতা ড্রেস বিতরণ করা হয়েছে।
পহেলা ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে ড্রেস বিতরণ অনুষ্ঠানে কে ভি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে ও বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা শিক্ষা অফিসার মনির উজ্জামান খা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার
এ কে এম মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলি জনি, উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,১নং বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপক ও জমিদাতা মোঃ আবু তাহের রাড়ী।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজীব, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সেলিমা বেগম, আসমা বেগম, মিজানুর রহমান সহ অভিভাবক, ছাত্র ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT