মোঃ হোসেন গাজীঃ হাইমচরে ২০২১-২০২২ অর্থ বছরে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিভিন্ন ফসলের বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী বলেন, কৃষক অক্লান্ত পরিশ্রম করে আমাদের জীবনধারণের জন্য অত্যাবশকীয় উপাদান খাদ্য উৎপাদন করে। জাতির জন্য কৃষকের অবদান শ্রদ্ধাভরে আমরা স্মরণ করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় কৃষি ও কৃষককে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে আধুনিকায়ন এবং কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন,বিএনপি জামাতজোট সরকার ক্ষমতায় থাকাকালীন কৃষকরা তাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত ছিলো। সার এবং বীজের অস্বাভাবিক দামের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।কৃষকরা দাবি আদায়ে রাজপথে নেমে জীবন দিতে হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে সার,বীজসহ কৃষি যন্ত্রপাতির দাম নিয়ন্ত্রণে এনে কৃষিকে সহজ থেকে সহজতর করেছেন। কৃষকদের প্রশিক্ষণ এবং প্রনোদনার মাধ্যমে এই খাতকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
১লা ডিসেম্বর) সকাল ১০টায় হাইমচর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি অফিসার দেবব্রত সরকারের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ৩নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, হাইমচর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT