মোঃ নাজমুল হক প্রধান :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নে প্রচারণায় মেতে উঠেছে ওই ইউনিয়নের সম্ভাব্য প্রাথীরা।সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থীতা।এ নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ভাল-মন্দ যাচাই-বাছাইয়ের জল্পনা কল্পনা। ফতেপর পশ্চিম ইউনিয়নের জনন্দিত সাবেক চেয়ারম্যান এবং চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি বৃহত্তর মতলবের পরিচিত মুখ মরহুম খবির উদ্দিন মোল্লার জৈষ্ঠ্যপুত্র মোঃ হিমেল উদ্দিন মোল্লা শিমুল তার পিতার সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং তার পথ অনুসরণ করেই নিজেকে জনসেবার কাজে উজার করে দিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া,সমর্থন কামনা করছেন।জনগণের কাছ থেকেও ব্যপক সাড়া পাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেন মো: হিমেল উদ্দিন মোল্লা শিমুল।
তিনি এক সাক্ষাৎকারে বলেন,
১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনাই আমার মুল লক্ষ্য আমার মরহুম পিতা সাবেক চেয়ারম্যান খবির মোল্লার আদলে আমি ইউনিয়নবাসীর সেবা করতে চাই।দলমত, ধর্ম,বর্ণ,গোত্র, লিঙ্গ নির্বিশেষে নিঃস্বার্থে ধনী-গরীবের উর্ধ্বে থেকে প্রতিটি মানুষের পাশে থাকতে চাই এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হবে আমার নির্বাচনী অঙ্গীকার।
এদিকে ইউনিয়নের নিন্ম আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চ পদস্থল মানুষের নিকট এবং আস্থাশীল হয়ে উঠেছে তরুন এ ডমসজ সেবক মোঃ হিমেল উদ্দিন মোল্লা শিমুল। হেভিওয়েট চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের হৃদয় স্থান করে নিয়েছেন তিনি।
মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ফতেপুর পশ্চিম ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিনিয়ত গণসংযোগ, পথসভা ও বাড়ী বাড়ী গিয়ে দোয়া ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শিমুল মোল্লা।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT