মোঃ নাজমুল প্রধান, মতলব উত্তর (চাঁদপুর):
চাঁদপুরের মতলব উওর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্দন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে ওই শিক্ষক হুমায়ুন কবির ওতার মেয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৬ নভেম্বর রবিবার সকালে উপজেলা ক্যাম্পাসে মানববন্দন এবং বটতলায় প্রতিবাদ সভা অনুষ্টান হয়েছে। ১৮২ টি প্রাথমিক বিদ্যালয়ের এই উপজেলায় স্কুলের কার্যক্রম স্বাভাবিক রেখেই প্রতিবাদে ৫ শতাধিক শিক্ষকের সমাগম ঘটে।
চাঁদপুর জেলার সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধানের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আনোয়ারুল কবির ও মাহফুজুর রহমানের সন্চালনায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তব রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুজাফফর হোসেন ও ছৈয়দ আহমেদ বুলবুল,,মামুনুর রশিদ,নুরেআলম ছিদ্দিকী,কোহিনুর আক্তার,শ্যামল কুমার বাড়ৈ প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT