শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: যুদ্ধের প্রভাবই কি মূল কারণ?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ
  • আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সহ ৪ জন শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

    সমির ভট্রাচার্য্য :

    সরজমিনে জানা যায়, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ও সহকারি শিক্ষক ইয়াসিন মিয়াজী, অফিস সহকারী এমরান হোসেন ও ল্যাব সহকারি সোহেল মিয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহন করে অবৈধ নিয়োগ, শ্লীলতাহানি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও একালাবাসী গত ২ সেপ্টেম্বর সকালে নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার কাছে লিখিত অভিযোগ করেন। এলাকাবাসীর পক্ষে ওই স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন, ছিদ্দিকুর রহমান (নিপ্পন) ও বৈষম্য বিরোোধী ছাত্র আন্দোলনের শাখাওয়াত হোসেন, ও তানজির হাসান অভিযোগপত্র দায়ের করেন।

    অভিযোগ সুত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মান্নান নিয়ম বহির্ভূত ভাবে মোটা অংকের টাকার বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে নিয়োগ দেওয়া সহ স্বজনপ্রীতি ও তিনজন ছাত্রীর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত শিক্ষককে স্বপদে আবার পূর্নবহাল করেন । এছাড়াও তার বিরুদ্ধে নগদ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে সাবেক ছাত্র আবুল কালাম আজাদ বলেন আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান । বর্তমান অধ্যক্ষের দূর্নিতির কারনে শিক্ষার মান নষ্ট হচ্ছে । তিনি সাবেক সভাপতি ও সাবেক এমপির প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মকে নিয়মে পরিনত করেছে । আমার শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ।

    এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন আমি কোন অনিয়ম করিনি।
    একটি পক্ষ আমার বিরোদ্ধে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছে । তদন্ত করলেই সব বেরিয়ে আসবে ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)