শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড

প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই

ধনাগোদা বার্তা.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বছরের দেশ পরিচালনা বিষয়ে বাংলায় একটি বই প্রকাশ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের ত্রৈ-মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) বইটি প্রকাশের দায়িত্ব দেয়া হয়েছে।

সভা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর ১২ বছরে কী কী প্রকল্প অনুমোদন হয়েছে সেই বিষয় বইয়ে উঠে আসবে। প্রধানমন্ত্রীর শাসন আমলে বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ নানা অঙ্গনে অনেক উন্নয়ন হয়েছে। বিষয়গুলো একত্রিত করে আমরা বই বের করব। বাংলাদেশের ওপর সামষ্টিক রিপোর্ট থাকবে। চলতি বছরের ১৫ এপ্রিলের মধ্যেই বইটি বের হবে।

অবাধ তথ্যপ্রবাহ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছি। সচিব থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছি সাংবাদিকরা যেন অবাধে তথ্য পেতে পারে। সাংবাদিকদের কাজে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়। আমরা কয়েকটি বিভাগ নিয়ে সভা করেছি। আমাদের অনেক ক্ষেত্রে অগ্রগতি অনেক ভালো হয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।

বাংলায় রিপোর্ট প্রণয়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের প্রত্যেক কপি বাংলায় বাধ্যতামূলক করতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হলে বাংলায় রিপোর্ট লিখতে হবে। বিআইডিএস’র প্রধানকে বলা হয়েছে প্রতি তিন মাস পর বাংলাদেশের সার্বিক উন্নয়নের রিপোর্ট দেয়ার জন্য। আমরা টেম্পারিং রিপোর্ট চাই না, আমরা প্রকৃত রিপোর্ট চাই।

আরও পড়ুন

প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী
সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
চালু হোক প্যারিস-ঢাকা ফ্লাইট: প্রবাসীদের
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মির্জাপুরের ঘনিষ্ঠ দৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন মোহিত মালিক
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, ডিসেম্বরেই প্রথম ফ্লাইট