শিরোনাম
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক সিলেট টেস্টে চোট পাওয়া সাদমান প্রথম ইনিংসে থাকছেন না আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :

    কুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আশিস চন্দ্র সাহা।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ কবির হোসেন ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

    অনুষ্ঠানে সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল বাসার ও মোঃ গোলাম রাব্বানী সোহেল।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোসাঃ মাহমুদা আক্তার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সানাউল্লাহ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সমবায়ী মোঃ সাইফুল ইসলাম স্বপন, মোঃ মাহাবুবুল আলম টিপু, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জহিরুল হক জজু মেম্বারসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

    বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মূলনীতিকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

    আরও পড়ুন

    বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
    কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে 
    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা
    কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২
    অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
    মতলবে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি