শিরোনাম
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক সিলেট টেস্টে চোট পাওয়া সাদমান প্রথম ইনিংসে থাকছেন না আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত চালু হোক প্যারিস-ঢাকা ফ্লাইট: প্রবাসীদের আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সরকারের সমালোচনায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মির্জাপুরের ঘনিষ্ঠ দৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন মোহিত মালিক
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • সিলেট টেস্টে চোট পাওয়া সাদমান প্রথম ইনিংসে থাকছেন না
  • সিলেট টেস্টে চোট পাওয়া সাদমান প্রথম ইনিংসে থাকছেন না

    সিলেট টেস্টে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার সাদমান ইসলাম। মেহেদী হাসান মিরাজের করা বলটি আমির জাঙ্গু লেগ গ্ল্যান্স করলে সেটি ফাইন লেগের দিকে চলে যায়। সেই বলটি আটকাতে গিয়ে বাউন্ডারি লাইনে স্লাইড করার সময় ঘাসে পা পিছলে সাদমান গুরুতর আঘাত পান। প্রচণ্ড ব্যথায় মাঠেই লুটিয়ে পড়ার পর ফিজিও এবং সতীর্থদের সহায়তায় তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে স্ক্যানসহ প্রাথমিক পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।

    দিন শেষে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এক ভিডিও বার্তায় জানান, সাদমানের বাঁ পায়ের গোড়ালির অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন, ‘সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে এবং পরবর্তীতে আর ফিল্ডিং করতে পারেনি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি ও স্ক্যান করানো হয়েছে। আগামীকাল স্ক্যানের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে রিহ্যাব কতদিন লাগতে পারে। তবে এই মুহূর্তে ও প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থানে নেই।’

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কনকাশন বা মাথা ও ঘাড়ের চোট ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যার কারণে বদলি বা সাবস্টিটিউট ব্যাটার নামানোর সুযোগ নেই। ফলে সাদমান মাঠে নামতে না পারায় স্বাগতিক বাংলাদেশ দলকে ১০ জন ব্যাটার নিয়েই প্রথম ইনিংসের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। সাদমানের এই আকস্মিক ছিটকে যাওয়া বাংলাদেশের ব্যাটিং অর্ডারের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

    আরও পড়ুন

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
    সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ
    রবি বোলার হান্ট: ২১ প্রতিভাকে খুঁজে পেল বিসিবি ও রবি
    ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মাথাব্যথা লিসান্দ্রো মার্তিনেজ
    মুল্ডার ও রিকেলটনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের লক্ষ্য
    নাঈমের স্পিন ঘূর্ণিতে ২৪৫ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ
    ভৈরবে বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে জয়ী লাল দল