
মতলব প্রতিনিধিঃ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো মতলব পৌরসভা নির্বাচন। এতে মেয়র পদে বিপুল ভোটে পুনরায় মেয়র হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন লিটন। সেইসাথে সংরক্ষিত মহিলা এবং সাধারণ কাউন্সিলর পদে এসেছে নতুন মুখ।
- ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কারণে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের পুনরায় নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডের আবুল বাশার পারভেজ মিয়াজী, ৫নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন প্রধান, ৮ নং ওয়ার্ডের মামুনুর রশীদ চৌধুরী বুলবুল এবং ৯ নং ওয়ার্ডের আব্দুল হাই। এছাড়াও দ্বিতীয়বারের মতো আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার লেয়াকত আলী সরকার। নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সবচেয়ে কম বয়সী ৩নং ওয়ার্ডের সারোয়ার হোসেন লিখন, ৪নং ওয়ার্ড থেকে আনিসুর রহমান আনু, ৬ নং ওয়ার্ড থেকে সাইফুল ইসলাম মোহন এবং ৭ নং ওয়ার্ড থেকে পিন্টু চন্দ্র সাহা।
অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ১নং (১,২,৩ নং ওয়ার্ড) ওয়ার্ডে মরিয়ম ইসলাম শিখা এবং ৩নং (৭,৮,৯ নং ওয়ার্ড) ওয়ার্ড থেকে মাইরিন সুলতানা। মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচিত হয়েছেন ২ নং (৪,৫,৬ নং ওয়ার্ড) ওয়ার্ডের জোহরা খাতুন।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মতলব পৌরসভা মোট ভোটারের সংখ্যা ৪৮ হাজার ৩শত ৩৯ জন। যার মধ্যে ২২ হাজার ৬শত ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
