শিরোনাম
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও জয়ী সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে না ফেরার দেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লায়ন কুতুব উদ্দিন ইলিনয় সিনেটে রিপাবলিকান আসন জিতে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    কুমিল্লা শহরের রেসকোর্সে অবস্হিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রামিয়া কবির চৌধুরী।
    অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প পরিদর্শন করেন অতিথিরা। পাশাপাশি বিজ্ঞানবিষয়ক কুইজ, পোস্টার প্রেজেন্টেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ওয়েবসাইট উদ্বোধন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
    অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল তাসলিমা আক্তার , ইনচার্জ এবিএম নাজমুল ইসলাম,তাফহিমা আক্তার চৈতী , অনামিকা দাস, নিপা মিস, ফেরদোসী আক্তার সাকি,হাবিবা আক্তার শেমলি, ন্যান্সী মিস ও ইয়াসিন আহমেদ রুবেল হোসেন সহ শিক্ষকবৃন্দ সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
    এদিকে, একই দিন থেকে প্রতিষ্ঠানটির ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের ভর্তি মেলা শুরু হয়েছে। সীমিতসংখ্যক আসনে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত প্লে থেকে এ লেভেল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
    বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রত্যয়ে আয়োজিত দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

    আরও পড়ুন

    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা
    কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২
    মতলবে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি
    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উত্তর রাঢ়ীকান্দী জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, ঘটনাস্থল থেকে এক ব্যক্তি পলাতক
    শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী লিটন