শিরোনাম
এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: যুদ্ধের প্রভাবই কি মূল কারণ? সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. শামীম সরকারের মোটরসাইকেল শোডাউন 
  • কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. শামীম সরকারের মোটরসাইকেল শোডাউন 

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধিঃ :

    দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা ও নেতাকর্মীদের শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপি নেতা ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য ডা. শামীম আহাম্মেদ সরকারের নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোডাউন করা হয়েছে। রবিবার ১১ আগষ্ট সকালে মতলব উত্তর উপজেলার বাংলা বাজার এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে বেলতলী শাহ হযরত সোলায়মান লেংটার মাঝার জিয়ারত করে ছেংগারচর পৌরসভা, নতুন বাজারসহ বিভিন্ন স্থান গুরে ফতেপুর পূর্ব ইউনিয়নের নিজ বাড়ি (ডাঘুরকান্দি) রসুলপুরে যান।

    বিভিন্ন স্থানে পথসভায় ডা.শামীম আহাম্মদ সরকার বলেন, ছাত্র জনতার একদফার আন্দোলনে দানবীয় খুনি হাসিনা পালাতে বাধ্য হয়। এবিজয় প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষ নৈরাজ্য শুরু করেছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, কোন ধরনের  নৈরাজ্য বা বিশৃঙ্খলা আগুন দেয়া ও লুটপাট করা যাবেনা। যারা এধরণের কাজ করবে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমরা প্রতিহিংসা বিশ্বাস করিনা। আমরা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলনের বিজয় ধরে রেখে নতুনরুপে বাংলাদেশ গড়তে চাই। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বারহাতিয়া গ্রামের পারভেজের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন। এছাড়াও ছেংগারচর পৌরসভায় সম্প্রিতি সমাবেশ ও মিছিল করা হয়েছে। পরে তার বাবা-মার কবর জিয়ারত করেন। 

    এসময়  উপস্থিত ছিলেন মতলব উত্তর  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান সরদার, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্না, বিএনপি নেতা করিম সরকার, মেজবা উদ্দিন মেজু, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক এলাহী মিসু, উপজেলা ছাত্র দল নেতা হাবিবুর রহমান হাবিবাহ বিএনপির অঙ্গ সংগঠন ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)