শিরোনাম
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; বুড়িচংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন মোঃ খোকন ভূঁইয়া কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় পাশে দাঁড়াল শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ: তিন ভাইকে হয়রানির অভিযোগে আদালতে মামলা প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেনসোহেল আহম্মদ বুড়িচংয়ে ফিসারিতে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধন, মৎসচাষীর আহাজারি বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন;
  • বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন;

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :

    কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম।

    সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

    পরিদর্শনকালে সিভিল সার্জন উপস্থিত সকল মেডিকেল অফিসারকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম পিয়াস, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আবেদীন ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা. সোলেমান হোসেন মিঠু, ডা. মো. জাহিদ হাসানসহ হাসপাতালের অন্যান্য মেডিকেল অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    আরও পড়ুন

    বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা
    বুড়িচংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন মোঃ খোকন ভূঁইয়া
    কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় পাশে দাঁড়াল শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ
    দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
    বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত
    কালিগঞ্জে জমি নিয়ে বিরোধ: তিন ভাইকে হয়রানির অভিযোগে আদালতে মামলা
    প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেনসোহেল আহম্মদ
    বুড়িচংয়ে ফিসারিতে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধন, মৎসচাষীর আহাজারি