শিরোনাম
এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: যুদ্ধের প্রভাবই কি মূল কারণ? সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ
  • ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ

    ভিয়েতনামের বিমান চলাচল ও মহাকাশশিল্পের উন্নয়নে এয়ারবাসের সঙ্গে দেশটির তিনটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর দেওয়া হচ্ছে।

    ভিয়েতনামের ক্রমবর্ধমান এভিয়েশন ও মহাকাশশিল্প খাতের উন্নয়নে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করেছে। গত ৪ নভেম্বর হ্যানয়ে অনুষ্ঠিত ভিয়েতনাম অ্যারোস্পেস ফোরামে নতুন দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ভিয়েতনামে নিজেদের কার্যক্রমের ৪০ বছর পূর্তি উদযাপন করা এয়ারবাস এবারের ফোরামে কৌশলগত অংশীদার হিসেবে অংশগ্রহণ করে।

    প্রথম সমঝোতা স্মারকটি হয়েছে এয়ারবাসের ডিজিটাল সেবা শাখা স্কাইওয়াইজ, ভিয়েতনাম এয়ারলাইনস এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এফপিটির মধ্যে। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা। এর মাধ্যমে ফ্লাইট পরিকল্পনা, যন্ত্রাংশের প্রাপ্যতা যাচাই এবং সময়সূচি ব্যবস্থাপনায় তথ্যের নির্ভুলতা বাড়ানোর পাশাপাশি পরিচালন ব্যয় কমানোর প্রক্রিয়া নিয়ে গবেষণা করা হবে। এতে এয়ারলাইনসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা আগেভাগে শনাক্ত করা সহজ হবে।

    দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে এয়ারবাস ও এফপিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। দুই বছর মেয়াদি এই কর্মসূচির লক্ষ্য ভিয়েতনামের পরবর্তী প্রজন্মের এভিয়েশন ও মহাকাশ পেশাজীবীদের দক্ষ করে গড়ে তোলা। প্রশিক্ষণার্থীদের জন্য এয়ারবাসে ইন্টার্নশিপ, প্রতিষ্ঠান পরিদর্শন, শিল্প খাতের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এছাড়া এয়ারবাসের বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে কর্মশালা ও বক্তৃতার মাধ্যমে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পাবে শিক্ষার্থীরা।

    এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট উটার ভ্যান ওয়ার্শ জানিয়েছেন, ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল অর্থনীতি মহাকাশশিল্পের বিকাশে বড় সম্ভাবনা সৃষ্টি করেছে। নতুন এই চুক্তিগুলো দেশটিতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব সুদৃঢ় করার পাশাপাশি মানসম্পন্ন দক্ষ জনবল তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, ভিয়েতনামে ১৯৮৬ সাল থেকে এয়ারবাস কাজ করছে। বর্তমানে দেশটির বিভিন্ন এয়ারলাইন্স প্রায় ২৩০টি এয়ারবাস উড়োজাহাজ পরিচালনা করছে এবং আরও ২২০টির বেশি নতুন উড়োজাহাজের অর্ডার প্রক্রিয়াধীন রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ বছরে যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভিয়েতনামে প্রায় এক হাজার নতুন উড়োজাহাজ প্রয়োজন হতে পারে। বাণিজ্যিক বিমানের পাশাপাশি ভিয়েতনামের প্রতিরক্ষা ও মহাকাশ খাতে সি২৯৫ পরিবহন বিমান এবং উপগ্রহ উন্নয়ন প্রকল্পে এয়ারবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভিয়েতনামে এয়ারবাসের যাত্রা শুরু হয় ১৯৮৬ সালে।

    আরও পড়ুন

    রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪
    যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার
    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: যুদ্ধের প্রভাবই কি মূল কারণ?
    চার দেশের জন্য হরমুজ প্রণালি খুলে দিল ইরান
    যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও জয়ী সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর
    ইলিনয় সিনেটে রিপাবলিকান আসন জিতে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ
    ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে
    নিউজিল্যান্ডের সৈকতের নামের আড়ালে কি জলদস্যুর অতীত?