শিরোনাম
পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলবে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • মতলবে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এনআরবিসি ব্যাংকের প্রবেশনারি কর্মকর্তা ইশতিয়াক আকবর খান (২৬) রোববার (৫ সেপ্টেম্বর) সকালে পানিতে ডুবে মারা গেছেন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামে। তাঁর পিতার নাম আব্দুল হান্নান।

    হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানাযায় ওইদিন সকাল আটটায় ইশতিয়াক আকবর খান দাঁত ব্রাশ করতে বাড়ি-সংলগ্ন খালের পাড় যান। এ সময় আচমকা পা পিছলে খালের পানিতে ডুবে যান।

    অনেক খোঁজাখুঁজির পর পরিবার ও স্থানীয় লোকজন ওই পুকুরে তাঁর নিস্তেজ ভাসমান দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    ইশতিয়াক আকবর খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করে ছয় মাস আগে এনআরবিসি ব্যাংকের মতলব দক্ষিণ উপজেলা বাজার শাখায় কর্মকর্তা হিসেবে যোগ দেন। মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তিনি ব্যাংকের কার্যালয়ে আসতেন। তিনি সাঁতার জানতেন না।

    মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাটি জেনেছেন। এ ব্যাপারে এখনো অপমৃত্যুর মামলা হয়নি। এনআরবিসি ব্যাংকের মতলব দক্ষিণ শাখার ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, ইশতিয়াক আকবর একজন ভালো কর্মকর্তা ছিলেন। তাঁর এ আকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। তাঁর মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান