
মোঃ নাজমুল হক প্রধান :
মতলব উত্তর উপজেলার শাহাবাজকান্দী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি ১ম সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির, ও সাবেক নির্বাচনী সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুবদল জিয়াউর রহমান জিয়া, সভাপতি নজরুল ইসলাম নসরু সরকার বিশিষ্ট ব্যবসায়ী,
২ অক্টোবর বিকালে শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার। নিয়মিত খেলাধুলা আমাদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, আমি আশা করি, আজকের খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করবে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সবাইকে খেলাধুলার প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।
শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিশেষ অতিথি ঃ ছিলেন সাংগঠনিক সম্পাদক মতলব উত্তর উপজেলা বিএনপির তোফায়েল পাটোয়ারী, আবদুল মান্নান সাগর, সভাপতি মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের মালেক মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক মতলব উত্তর উপজেলা যুবদলের ফয়সাল আহমেদ সোহেল, নুরুল হুদা ফয়েজী সহ আরো অনেকে,,
