৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন মতলব পৌর মহাশ্মশানে শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন মতলবে পৌর মহাশ্মশানের শব দাহ ভবন নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> চাকরী >> সারাদেশ
  • অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
  • অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন যুগ্মসচিব অঞ্জনা খান মজলিশ। প্রশাসনিক পরিমণ্ডলে তিনি একজন অত্যন্ত সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত। ছাত্রজীবনে কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও কেবল দূরসম্পর্কীয় স্বজনদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘ কর্মজীবনে তাকে বারবার অনাকাঙ্ক্ষিত প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।

    ​অনুসন্ধানে জানা যায়, অঞ্জনা খান মজলিশের বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং তার কোনো আপন চাচাও রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে তার বাবার তিন চাচাতো ভাইয়ের নিজস্ব রাজনৈতিক পরিচয় ছিল। এদের মধ্যে দাউদ খান মজলিশ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তথ্য উপদেষ্টা, ইয়াহিয়া খান মজলিশ ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপির সংসদ সদস্য এবং সামসুদ্দোহা খান মজলিশ ছিলেন ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য।
    ​নিজে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও পারিবারিক এই দূরসম্পর্কীয় পরিচয়ের খেসারত দিতে হয়েছে তাকে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি দলীয় আত্মীয়দের পরিচয়ের কারণে তিনি রাজনৈতিক বৈষম্য ও হয়রানির শিকার হন। অন্যদিকে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সমর্থক এক আত্মীয়ের পরিচয়ের কারণে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
    ​তবে রাজনৈতিক চাপ বা কোনো ক্ষমতার রক্তচক্ষু তাকে কখনোই নীতি থেকে বিচ্যুত করতে পারেনি। চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে তার বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ বেশ প্রশংসিত হয়। তৎকালীন প্রভাবশালী শিক্ষামন্ত্রী দীপু মনির অন্যায্য দাবি ও দুর্নীতির বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নেন। মন্ত্রীর অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনিকভাবে লিখিত প্রতিবাদ জানানোর পাশাপাশি দীপু মনির ভাইয়ের অপকর্মের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করেন এই কর্মকর্তা।
    ​তৎকালীন সময়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা প্রভাবশালী মহলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অঞ্জনা খান মজলিশের চাকরি হারানোর ঝুঁকি যেমন তৈরি হয়েছিল, তেমনি ছিল প্রাণনাশের আশঙ্কা। ওই সময়ে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে দীপু মনির অনুসারীরা তার বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার, কুৎসা রটনা ও নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
    ​সকল বাধা-বিপত্তি, হুমকি এবং অনাকাঙ্ক্ষিত সামাজিক-রাজনৈতিক চাপ উপেক্ষা করে অঞ্জনা খান মজলিশ একজন মেধা ও সততার প্রতীক হিসেবে সিভিল সার্ভিসে দেশের সেবা অব্যাহত রেখেছেন।
    এধরনের কর্মকর্তাগণ দেশের সম্পদ।দেশবাসী চায় সৎ, ন্যায়পরায়ন ও নিরপেক্ষ কর্মকর্তাগনকে পেশাদারিত্বের সাথে কাজ করতে সরকার সহায়ক ভূমিকা নেবে।

    আরও পড়ুন

    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    মতলবে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ব্যবসায়ী রাধু দাসের
    চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
    মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার