শিরোনাম
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত: সংঘর্ষে জড়াল তিন গাড়ি চট্টগ্রামে জনসমাগমে আলোচিত গুলিবর্ষণের এক বছর: অধরা সেই শুটার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, ঘটনাস্থল থেকে এক ব্যক্তি পলাতক শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী লিটন ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ আমিরাতে ঘন কুয়াশায় রেড অ্যালার্ট জারি জামিন পেয়ে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত
  • প্রচ্ছদ
  • আইন-আদালত
  • শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
  • শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

    মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই রায় কার্যকরের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর জানান, দণ্ডিতদের মোট সম্পত্তির অর্ধেক অংশ শনাক্ত করে তা বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকার নিলাম কিংবা অন্য কোনো আইনসম্মত উপায়ে ওই সম্পত্তি বিক্রি করবে। বিক্রিলব্ধ অর্থ জুলাই ফাউন্ডেশন বা অনুরূপ কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হবে।

    চিফ প্রসিকিউটর আরও জানান, কেবল এই দুই ব্যক্তি নয়, বরং ট্রাইব্যুনাল থেকে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশপ্রাপ্ত অন্যান্য দণ্ডিতদের বিষয়েও একই পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে যাদের আপিল করার আইনি সময়সীমা ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে, পর্যায়ক্রমে তাদের সবার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।

    উল্লেখ্য যে, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই রায়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার সুস্পষ্ট নির্দেশ ছিল। আদালতের সেই রায় বাস্তবায়নের লক্ষ্যেই বর্তমান এই প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

    আরও পড়ুন

    চট্টগ্রামে জনসমাগমে আলোচিত গুলিবর্ষণের এক বছর: অধরা সেই শুটার
    তাহসিফ সাউরি মৃত্যু: দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
    নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট
    বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান
    বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ
    বিমানবন্দর কাণ্ড: জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান
    সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম
    ঈশ্বরগঞ্জে অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২