শিরোনাম
গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত: সংঘর্ষে জড়াল তিন গাড়ি চট্টগ্রামে জনসমাগমে আলোচিত গুলিবর্ষণের এক বছর: অধরা সেই শুটার কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, ঘটনাস্থল থেকে এক ব্যক্তি পলাতক শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী লিটন ছয়গ্রাম আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ আমিরাতে ঘন কুয়াশায় রেড অ্যালার্ট জারি জামিন পেয়ে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাসবিদ এ এফ এম আব্দুল জলীলের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারালেও নির্বাহী ক্ষমতায় সরব থাকার ছক ট্রাম্পের
  • প্রচ্ছদ
  • ঢাকা বিভাগ
  • গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত: সংঘর্ষে জড়াল তিন গাড়ি
  • গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত: সংঘর্ষে জড়াল তিন গাড়ি

    গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় বাসটি প্রথমে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ‘দোলা পরিবহন’-এর একটি বাসে সজোরে আঘাত করলে সেটি পার্শ্ববর্তী আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে। এ সময় পাশে থাকা ভ্যানচালক শহিদুল দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব। ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আরও পড়ুন

    রাজবাড়ীতে মানবপাচার মামলায় পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
    ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান
    সাড়ে ছয় ঘণ্টা পর সচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
    সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৮০ কারখানায় ছুটি ঘোষণা
    ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কবে কাটবে অনিশ্চয়তা?
    ফরিদপুরে চীনা তরুণের সাথে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য
    গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলায় বাবুর্চি ও তাঁর সহকারীর মৃত্যু
    সৌদির বিমানবন্দরে হামলায় ঢাকায় বাতিল ১৫৯ ফ্লাইট