শিরোনাম
প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ আজ টাবুর জন্মদিন: ডায়েরিতে কোন না-বলা গল্প লুকান তিনি? বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২ গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ছাত্রশক্তির
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • জামিন পেয়ে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান
  • জামিন পেয়ে কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান

    বিমানবন্দরে সরকারি দায়িত্ব পালনে বাধা এবং কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার সকালে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারা ফটকের সামনে এসময় তাকে স্বাগত জানাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ১ নভেম্বর বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন প্রদান করেন।

    ঘটনার সূত্রপাত ঘটে ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বিজি-৩৩৮ ফ্লাইটের লাগেজ ডেলিভারিতে বিলম্বের ঘটনাকে কেন্দ্র করে। এজাহারে অভিযোগ করা হয়, বিলম্বের কারণে ক্ষুব্ধ যাত্রীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে উপস্থিত হলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং মারধরের হুমকি দেন। এছাড়া তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।

    উল্লেখ্য, গত ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন শনিবার আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজনৈতিক পরিচয়ের দিক থেকে দীর্ঘ সময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এর আগে ২০২২ সালে বিএনপি তাকে পঞ্চমবারের মতো দল থেকে বহিষ্কার করেছিল।

    আরও পড়ুন

    গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ছাত্রশক্তির
    চট্টগ্রামে গোপন বৈঠকের প্রস্তুতিকালে পটিয়ার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম আটক
    মুফতি আমির হামজার হলফনামায় ১৪ অসংগতি, তদন্তের আবেদন
    গণভোটের রায় না মানলে আন্দোলন একদফায় রূপ নেবে: জামায়াত আমির
    বিরোধী দল অযৌক্তিক লংমার্চ করছে: রুহুল কবির রিজভী
    যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে আবু সুফিয়ান ও এনামুল হকের সাক্ষাৎ
    নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জামায়াতের: রুহুল কবির রিজভী
    জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী