শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি: ৬ কলেজে শতভাগ পাস, শূন্য পাস ৩টি প্রতিষ্ঠানে বিরোধী দল অযৌক্তিক লংমার্চ করছে: রুহুল কবির রিজভী সরকারি কলোনিতে হঠাৎ উচ্ছেদ নোটিশ, আবাসন সংকটে ইডেন ও বদরুন্নেসার ছাত্রীরা হুথিদের হামলা রুখতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ প্রকাশিত হলো এইচএসসি ফল, জিপিএ-৫ পেলেন ৩৫ হাজার ৯৪৮ জন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৫২.১২ শতাংশ নাটোরে শাকিল হত্যায় আরও দুইজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ রোববার নতুন পোশাক শ্রমিক মজুরি বোর্ড গঠন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: ব্যাখ্যা দিল সরকার
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • বিরোধী দল অযৌক্তিক লংমার্চ করছে: রুহুল কবির রিজভী
  • বিরোধী দল অযৌক্তিক লংমার্চ করছে: রুহুল কবির রিজভী

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের চলমান ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই বিরোধী দলগুলো অযৌক্তিক লংমার্চ কর্মসূচি হাতে নিয়েছে। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকার পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ শ‌নিবার দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে রাজধানীর কৃষিবিদ ইনস্টি‌টিউশন মিলনায়ত‌নে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বা‌র্ষিক সাধারণ সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্য শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জব।

    রিজভী আরও বলেন, বর্তমান বিরোধী দলে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং তাদের রাজনীতির ঘাটতি প্রকট। মূলত জনসমক্ষে নিজেদের সরব দেখাতে এবং পরিস্থিতি বিবেচনায় বিশেষ কিছু করতে হবে বলেই তারা এই লংমার্চের কর্মসূচি গ্রহণ করেছে। তাদের এই লংমার্চ দেওয়ার আসলে কোনো যৌক্তিকতা নেই বলে তিনি মনে করেন। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল, সেটা আমাদেরকে তারা বলুক।

    দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা দাবি করেন, সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের দমনে পুলিশ বাহিনী যথাযথ দায়িত্ব পালন করছে। কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জনকে গ্রেপ্তার করা হচ্ছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো বলেও তিনি দাবি করেন।

    আরও পড়ুন

    যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন দুই সংসদ সদস্য
    নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জামায়াতের: রুহুল কবির রিজভী
    জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী
    জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান
    ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা
    ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের
    আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম