শিরোনাম
গণভোটের রায় না মানলে আন্দোলন একদফায় রূপ নেবে: জামায়াত আমির শিডিউল জটিলতায় চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ের কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট: কবে কাটবে অনিশ্চয়তা? শর্ত ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিচ্ছে টুয়েলভ, থাকবে মাসিক বেতন প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন ফরিদপুরে চীনা তরুণের সাথে কলেজছাত্রীর বিয়ে, এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলায় বাবুর্চি ও তাঁর সহকারীর মৃত্যু
  • প্রচ্ছদ
  • রাজশাহী বিভাগ
  • নাটোরে শাকিল হত্যায় আরও দুইজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ
  • নাটোরে শাকিল হত্যায় আরও দুইজনকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ

    নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় আরো দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    আটককৃতরা হলেন ধারাবারিষা গ্রামের আমির হোসেনের ছেলে আল আমিন হোসেন (৪২) এবং কচুগাড়ী এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে আনিসুর রহমান (২৫)।

    নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শাকিল হত্যা মামলার তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চাননি তিনি।

    নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম জানিয়েছেন, হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম নিয়মিতভাবে চলছে। এরই ধারাবাহিকতায় অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এর আগে একই মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে বাসা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে হাজির করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    আরও পড়ুন

    করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়
    বগুড়ায় ৪৫ দিনের শিশু কোলে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর ১৯ ঘণ্টা পর উদ্ধার
    পাবনায় ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
    ভারতে যাওয়ার পথে বিজিবির হাতে যুব মহিলা লীগ নেত্রী
    প্রতিবন্ধী ভাতার ১২ সিমসহ আটক ইউপি সদস্য
    ৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্নদের ২৪ ঘণ্টার কর্মবিরতি
    অস্থিরতা তৈরি চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান