শিরোনাম
টাইফুন ‘চাম্পি’র প্রভাবে জাপান ও তাইওয়ানে ফ্লাইট বিপর্যয় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কর্মকর্তাদের বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর সাজেকে আটকে পড়া ৩ হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী নির্বাচনের পর ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাজেকে পর্যটক উদ্ধারে অভিযানে নিরাপত্তা ঘটনায়, আহত সাত স্পেনের টেক্সটাইল মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান দুবাইয়ে অবস্থানের প্রতি মিনিটে বোনাস মাইল দিচ্ছে এমিরেটস বাংলাদেশ সোসাইটি নির্বাচন উৎসবমুখর হবে, আশাবাদ আবু নাসেরের কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে প্রাণ গেল চারজনের, নিখোঁজ দুই সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলি: আটকা পড়ল পর্যটকবাহী গাড়ি
  • প্রচ্ছদ
  • রাজশাহী বিভাগ
  • ৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্নদের ২৪ ঘণ্টার কর্মবিরতি
  • ৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্নদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিভিন্ন সংকটের সমাধান ও নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরুর ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে করে দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন।

    আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধের চরম সংকট রয়েছে এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতিতে সেবা প্রদান কঠিন হয়ে পড়েছে। এছাড়া, ওয়ার্ডে রোগীর স্বজনদের অবাধ প্রবেশাধিকারের কারণে চিকিৎসকদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হুমকির মুখোমুখি হতে হয়। বিশেষ করে হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় নিয়মিত ভর্তি হওয়া রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের, যার ফলে সীমিত সরঞ্জাম দিয়ে রোগীদের সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে।

    ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, এসব সমস্যা সমাধানের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আগে বেশ কয়েকবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। কর্তৃপক্ষের উদাসীনতায় বাধ্য হয়েই তারা এই কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন। হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, চলমান পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে আজ আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

    আরও পড়ুন

    ভারতে যাওয়ার পথে বিজিবির হাতে যুব মহিলা লীগ নেত্রী
    প্রতিবন্ধী ভাতার ১২ সিমসহ আটক ইউপি সদস্য
    অস্থিরতা তৈরি চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
    লাল গামছায় থামে ট্রেন, ৬৪ বছরেও হয়নি রাজশাহী-আব্দুলপুর রেললাইনের
    ১২৩ বছর বয়সে না ফেরার দেশে গুরুদাসপুরের আব্বাস প্রামাণিক
    বগুড়ায় শুরু হলো সুখের খামার এগ্রো ভিলেজের নির্মাণকাজ
    বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন
    রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১