
এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর। তারা আগামী এক মাসের মধ্যেই পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। চলতি বছর এমন অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
শনিবার বেলা ১১টা ৬ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রচলিত নিয়ম অনুযায়ী, পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘ বিরতি ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াত। এই জটিলতা কমাতে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখতে মন্ত্রণালয় দ্রুততম সময়ে পুনরায় পরীক্ষার নেওয়ার এই উদ্যোগ গ্রহণ করেছে।
