• প্রচ্ছদ
  • ক্যাম্পাস
  • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: জবি শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু
  • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: জবি শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু

    কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানী এলাকার ‘টুপটুপ’ রিসোর্টে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোট ১০ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলাসহ একই পরিবারের ছয়জন সদস্য রয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এক শোকবার্তায় নাবিলার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শনিবার নাবিলার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।

    নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রাজধানীর বনশ্রীর ইসরাত জাহান মালিহা, মিলিতা মেহেজাবিন আলভী, ফারিহা কবির ও ফায়িজান আহম্মেদ এবং খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা ও নাফিসতা মীম। জবির লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন তার কাজিন এবং একজন পাঁচ বছর বয়সী ভাগনি। এছাড়া আহাদের মামা মাসুদ ও মামী মেহেরুন্নেসা অগ্নিদগ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যায় পরিবারসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে রিসোর্টে আগুন লাগার পর বিকট কয়েকটি শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে দ্রুত রিসোর্ট থেকে বের হওয়ার চেষ্টা করেন, তবে অনেকে ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল নয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় কয়েকজন বের হতে পারলেও অন্যরা রিসোর্টের ভেতরে আটকা পড়েন।

    উদ্ধার অভিযান শেষে রিসোর্ট থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নয়জনকে আহত অবস্থায় বের করে আনা হয়, যাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। ফায়ার সার্ভিস প্রাথমিক অনুসন্ধানে জানিয়েছে, রিসোর্টটির অধিকাংশ কাঠামো কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া প্রতিটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও রেফ্রিজারেটর থাকায় আগুনের তীব্রতা ও ঝুঁকির মাত্রা আরও বৃদ্ধি পায়। ভবনের পেছনের দিকটি ইট দিয়ে নির্মিত হলেও আগুনের ব্যাপকতায় সেটি ক্ষয়ক্ষতি রোধে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। পরে রিসোর্ট থেকে দশজনের লাশ উদ্ধার করা হয়।

    আরও পড়ুন

    মানারাত স্টেম ফেস্টে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চমক
    ডাকসুর প্রচেষ্টায় সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ফোন ফেরত পেলেন
    পরিসংখ্যানের গোলকধাঁধা: সিম্পসন’স প্যারাডক্স আসলে কী?
    যুক্তরাষ্ট্রের ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম সম্পন্ন করলেন সমৃদ্ধি হালদার
    উপজেলা প্রশাসনের সহযোগিতায় মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ সম্পন্ন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে পারিবারিক দর-কষাকষি ও পাত্রীর সম্মানহানি
    আবিষ্কারের মঞ্চে কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্য