শিরোনাম
ব্যালন ডি’অরজয়ী বন্ধু হ্যারি কেইনকে কোহলির উষ্ণ অভিনন্দন হুতি হামলার জেরে রিয়াদের বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি অস্ট্রেলিয়ার নতুন ভিসানীতি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় বিমানবন্দর কাণ্ড: জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দুই দিনেই কোটি ভিউ পার করল অপূর্ব-নীহার নতুন নাটক
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা

    আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেই সঙ্গে এদিন নয়াপল্টন থেকে কেন্দ্রীয়ভাবে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

    সংবাদ সম্মেলনে রিজভী জানান, দিবসটি উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করা হবে। এছাড়া ওইদিন বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে দলের অঙ্গসংগঠনগুলো বিশেষ পোস্টার প্রকাশের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করবে। সারা দেশের জেলা পর্যায়েও জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে একই ধরনের কর্মসূচি পালিত হবে। তিনি উল্লেখ করেন, স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও দিবসটি পালনের প্রস্তুতি নিয়েছে।

    আলোচনা সভার তারিখ প্রসঙ্গে রুহুল কবির রিজভী জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। তবে সম্ভাব্য তারিখ হিসেবে ৬ নভেম্বর (শুক্রবার) আলোচনা সভার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

    আরও পড়ুন

    ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের
    আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম
    সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার
    বিএনপি সরকার গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী: নাহিদ ইসলাম
    রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ
    প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব
    তিন দেশ সফরে চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান
    ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে জামায়াতের লংমার্চ শুরু