শিরোনাম
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে বগুড়ায় ৪৫ দিনের শিশু কোলে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালীগঞ্জের বিষ্ণুপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুল,চাইলেন দোয়া ও আশীর্বাদ স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন হলে সরকার চাইলে ক্রসফায়ার করব: আইজিপি সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর ১৯ ঘণ্টা পর উদ্ধার
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ
  • এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ

    ইরাকের সুলামানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে উঠে ডাবল সোনার পদকের আশা জাগিয়েছেন বাংলাদেশের আর্চাররা। উভয় বিভাগেই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী কাজাখস্তান। ইরাকের সুলামানিয়া থেকে জোড়া সোনার সুখবর আসতে পারে বাংলাদেশের জন্য। একই দিনে নারী কম্পাউন্ড দলও পেয়েছে দারুণ জয়।

    পুরুষ রিকার্ভের সেমিফাইনালে আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফির দল উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, নারী কম্পাউন্ডের সেমিফাইনালে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ পয়েন্টে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করেন। সেমিফাইনালে স্বাগতিক ইরাককে হারিয়েই কাজাখস্তান এই দুই ইভেন্টের ফাইনালে উঠেছে।

    আগামী ২৮ অক্টোবর পুরুষ রিকার্ভের ফাইনালে সাগর-আলিফরা সোনার লড়াইয়ে নামবেন এবং পরদিন ২৯ অক্টোবর নারী কম্পাউন্ডের ফাইনালে খেলবেন বন্যা-কুলসুমরা। দলীয় ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও ভালো করছেন নারী আর্চাররা; আগামীকাল কম্পাউন্ডের ব্যক্তিগত বিভাগে শেষ আটে ওঠার লড়াইয়ে নামবেন তারা। এছাড়া ইমরানুর ও শিরিন স্প্রিন্ট ডাবলে অংশ নিয়েছেন, যেখানে শিরিন ২০০ মিটারে নতুন রেকর্ড গড়েছেন।

    আরও পড়ুন

    মরিনিওর শেষ এল ক্লাসিকোর সেই ১১ তারকা এখন কে কোথায়
    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে নাহিদ নেই
    অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা
    নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের রোমাঞ্চকর জয়
    ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
    বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে কিমো পলের বদলি
    জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে হতাশাজনক শুরু বাংলাদেশের
    ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা