শিরোনাম
কুমিল্লায় যুবদলকর্মী নিহতের ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি জনতার রিয়াদ বিমানবন্দর চালু হলেও ঝুলে আছে ফ্লাইট চলাচল ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ৫ পর্যটকের মৃত্যু অতীতের ব্যর্থতা ভুলে নতুন শুরুর অপেক্ষায় লিটন দাস দিনের বেলার টেস্টে গোলাপি বল: পক্ষে-বিপক্ষে কার কী যুক্তি বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৬৭ নারীনেত্রী, উপনির্বাচন ১২ নভেম্বর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৃটিশ হোম অফিসের প্রতিবেদন প্রকাশ তরুণদের বিক্ষোভে মোদির রাজনৈতিক ভাবমূর্তিতে চ্যালেঞ্জের মুখে দেশের মাঠে ট্রাভিস হেডের রান ফোয়ারা
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা
  • ইংল্যান্ড কাবাডি দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

    যুক্তরাজ্যের জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আনিসা খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৩ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ইংল্যান্ডসহ মোট ১৪টি দেশের জাতীয় দল শিরোপার লড়াইয়ে অংশ নিতে যাচ্ছে।

    আনিসা খানের কাবাডি খেলার পথচলা শুরু হয় ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবনে পড়ার সময় থেকে। দীর্ঘ প্রচেষ্টার পর তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপের দলেও তিনি একজন সক্রিয় সদস্য হিসেবে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। ইউরোপীয় পরিমণ্ডলে কাবাডিকে এগিয়ে নিতে তার ভূমিকা বেশ প্রশংসিত হয়েছে।

    ব্যক্তিগত জীবনে আনিসার শিকড় রয়েছে বাংলাদেশে। তার বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে স্থায়ী হন। বিদেশের মাটিতে থেকেও নিজের শেকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থেকে আনিসা কাবাডির মতো একটি দেশীয় খেলায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমান সময়ে ইংল্যান্ডের কাবাডি অঙ্গনে তিনি এখন পরিচিত মুখ এবং তার নতুন এই দায়িত্ব নিয়ে প্রবাসী কমিউনিটিতে আনন্দের রেশ বইছে।

    আরও পড়ুন

    অতীতের ব্যর্থতা ভুলে নতুন শুরুর অপেক্ষায় লিটন দাস
    দিনের বেলার টেস্টে গোলাপি বল: পক্ষে-বিপক্ষে কার কী যুক্তি
    দেশের মাঠে ট্রাভিস হেডের রান ফোয়ারা
    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণীতে ভারতীয় দলে ভুবনেশ্বর
    বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির ওয়েস্ট ইন্ডিজের
    প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামির, জয়ে অবদান মেসির
    ফেডারেশন কাপে দাপুটে জয়ে ফিরল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি
    ম্যান সিটির সঙ্গে নিজের সব বৈঠকের তথ্য প্রকাশ করবেন