শিরোনাম
শাহ আমানত বিমানবন্দরে বারবার সম্পদ সংক্রান্ত ঘটনায়, নিরাপত্তা নিয়ে দিল্লিতে সিজেপির বিক্ষোভ বন্ধের আবেদন নাকচ হাইকোর্টের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির ওয়েস্ট ইন্ডিজের মালয়েশিয়ায় আকিজ বশির গ্রুপের ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স দেশের বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নে চায়না এক্সিম ব্যাংককে আহ্বান জ্বালানিমন্ত্রীর ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যে ওয়াকআউট করল বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও তদন্তের
  • প্রচ্ছদ
  • খেলাধুলা
  • বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির ওয়েস্ট ইন্ডিজের
  • বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির ওয়েস্ট ইন্ডিজের

    দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান উঁচুতে তোলার পরিকল্পনা করছে ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে প্রধান কোচ ড্যারেন স্যামি নিজের এই লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন একটি চ্যালেঞ্জ, আর ক্যারিবীয়রা সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এরপরই নিজেদের পরিকল্পনা ও লক্ষ্যের কথা তুলে ধরে কোচ ড্যারেন স্যামি বলেন, ‘এই সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারলে আমরা সে লক্ষ্যের আরো কাছে পৌঁছাতে পারব। আর এ লক্ষ্য অর্জনে দুই ম্যাচেই জয় চায় ক্যারিবীয়রা। দুদলের পয়েন্ট ও অবস্থানের ব্যবধান স্পষ্ট হলেও বাংলাদেশের কন্ডিশনে লড়াই যে সহজ হবে নাÑসে বিষয়ে পুরোপুরি সচেতন ক্যারিবীয় কোচ।

    চলতি অক্টোবর মাসের শেষদিকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য ক্যারিবীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, যার মধ্যে জয় মাত্র দুটি। ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে তালিকার অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে, ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ তালিকার চতুর্থ স্থানে থাকায় এই সিরিজটি উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। স্যামির মতে, সিরিজে ২-০ ব্যবধানে জয়লাভ করতে পারলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থানে বড় ধরনের উন্নতি সম্ভব হবে। দলটির পয়েন্ট অর্জনের হার ২০.৮৩ শতাংশ।

    দল ঘোষণার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সাদা বলের দলের অধিনায়ক শাই হোপকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে এবং পেসার আলজারি জোসেফ ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কেভিন উইকহ্যাম। ক্যারিবীয় দলের এই স্কোয়াডে আছেন রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ এবং জেইডেন সিলস।

    সফরসূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ২৮ অক্টোবর শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৫ নভেম্বর সিলেটে। বর্তমানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও স্যামি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশের কন্ডিশনে তারা তাদের সেরাটা দিতে সক্ষম হবে।

    আরও পড়ুন

    প্লে-অফ নিশ্চিত ইন্টার মায়ামির, জয়ে অবদান মেসির
    ফেডারেশন কাপে দাপুটে জয়ে ফিরল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি
    ম্যান সিটির সঙ্গে নিজের সব বৈঠকের তথ্য প্রকাশ করবেন
    বার্সেলোনা মেসির চেয়েও বড়, সাবেক সভাপতির আহ্বান
    আবুধাবিতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ
    ভিসা জটিলতায় ওমান সফর পিছিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
    আবুধাবি টেস্টে রহমত-ইকরামের প্রতিরোধে বড় অপেক্ষায় বাংলাদেশ
    ওয়ান্ডারার্সকে গুঁড়িয়ে বসুন্ধরা কিংসের বড় জয়, শীর্ষে ফর্টিস