শিরোনাম
দিল্লিতে সিজেপির বিক্ষোভ বন্ধের আবেদন নাকচ হাইকোর্টের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির ওয়েস্ট ইন্ডিজের মালয়েশিয়ায় আকিজ বশির গ্রুপের ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স দেশের বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নে চায়না এক্সিম ব্যাংককে আহ্বান জ্বালানিমন্ত্রীর ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যে ওয়াকআউট করল বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও তদন্তের বাসযোগ্য দেশ গড়তে দায়িত্বের বাইরে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রচ্ছদ
  • অর্থনীতি
  • মালয়েশিয়ায় আকিজ বশির গ্রুপের ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স
  • মালয়েশিয়ায় আকিজ বশির গ্রুপের ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স

    আকিজ বশির গ্রুপের জনপ্রিয় দুই ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোরের আয়োজনে মালয়েশিয়ায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’। গত বুধবার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রবিন রিসোর্সের ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় আট শতাধিক অংশগ্রহণকারী। উপস্থিত ছিলেন আকিজ বোর্ড, আকিজ ডোর ও রবিন রিসোর্সের বিজনেস পার্টনার, ডিলার এবং প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। সম্মেলনে আকিজ বোর্ড, আকিজ ডোর, রবিন রিসোর্সেস ব্যবসায়িক সহযোগী, ডিলার ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ ৮০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

    মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডসের মনোরম প্রাকৃতিক দৃশ্য, বারজায়া টাইমস স্কয়ার হোটেলের চমৎকার পরিবেশ এবং দেশটির শান্ত আবহে আয়োজিত এই সম্মেলনে কৌশলগত আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিনোদনের নানা আয়োজন ছিল। অংশগ্রহণকারীরা এই মিলনমেলা থেকে ব্যবসায়িক নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ পেয়েছেন।

    সম্মেলনে ব্যবসায়িক অংশীদারদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার তুলে দেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন। তিনি তার বক্তব্যে গ্রুপের ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষ্য, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদার করার বিষয়ে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।

    অনুষ্ঠানটিতে গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ জাকারিয়া নাসিম, জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) শেখ মোহাম্মদ মিজানুর রহমান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ মির্জা মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও দিকনির্দেশনা উপস্থিত সবাইকে আকিজ বোর্ড ও আকিজ ডোরের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করেছে। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের উৎকর্ষের পথে এগিয়ে যেতে এবং আকিজ বোর্ড ও আকিজ ডোরের অগ্রযাত্রার গর্বিত অংশ হতে উৎসাহিত করে।

    আরও পড়ুন

    বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নে চায়না এক্সিম ব্যাংককে আহ্বান জ্বালানিমন্ত্রীর
    স্বাস্থ্যসেবায় চিকিৎসকের অর্জিত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছানো জরুরি
    ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখায় টাকা তোলার সুযোগ
    বিদেশি বিনিয়োগ টানতে থাইল্যান্ডের পথ অনুসরণ করবে বাংলাদেশ?
    নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি: হাসিব এম আবদুল্লাহ
    ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল জিতলেন রবার্ট ই হল ও
    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি করপোরেশন
    সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ঢাকাকে সম্প্রসারণের পরামর্শ বিশেষজ্ঞদের