শিরোনাম
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যে ওয়াকআউট করল বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও তদন্তের বাসযোগ্য দেশ গড়তে দায়িত্বের বাইরে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া ডাকসুর প্রচেষ্টায় সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ফোন ফেরত পেলেন সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩ বোমা ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন বাহিনী স্বাস্থ্যসেবায় চিকিৎসকের অর্জিত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছানো জরুরি পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • সাতক্ষীরায় যুবককে পিটিয়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও তদন্তের
  • সাতক্ষীরায় যুবককে পিটিয়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও তদন্তের

    সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মৃত্যুর ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গত মঙ্গলবার বিকেলে ও রাতে দুই দফায় গণপিটুনির শিকার হন শামীম। প্রথমে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করালেও, রাতে হামলাকারীরা সেখানে ঢুকে তাঁকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায় এবং পুনরায় মারধর করে। এই ঘটনায় দায়িত্ব পালনে প্রশাসনের গাফিলতি ও হাসপাতালের নিরাপত্তাহীনতার বিষয়টি তদন্তের দাবি তোলা হয়েছে। সাতক্ষীরায় যুবককে পিটুনি, হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে আবার মারধর, পরে মৃত্যু।

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিবৃতিতে এই ঘটনাকে আইনের শাসন ও নাগরিক নিরাপত্তার ওপর মারাত্মক আঘাত হিসেবে উল্লেখ করেছে। দলটির ভাষ্য, অভিযোগ সত্য বা মিথ্যা যা-ই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। হাসপাতাল যদি কোনো আহত ব্যক্তির জন্য নিরাপদ না হয়, তবে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়—এই প্রশ্ন তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে তারা। এছাড়া শামীম মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের যে দাবি, তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে দলটি মনে করে।

    গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও এই ঘটনাকে ‘চরম বর্বরতা’ আখ্যা দেওয়া হয়েছে। দলটির প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান যৌথ বিবৃতিতে জানান, জনতাকে উসকে দিয়ে চিকিৎসাধীন অবস্থায় কাউকে ছিনিয়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা অবিলম্বে পুলিশের ভূমিকা ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিকে রক্ষা করতে না পারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম ব্যর্থতা।

    মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) বিষয়টিকে মানবিক মর্যাদা ও জীবনের অধিকারের প্রতি চরম অবজ্ঞা বলে বর্ণনা করেছে। সংস্থাটি স্পষ্ট করেছে যে, কারো বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তার বিচার করবে আদালত, কোনো গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারে না। ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা এবং নিহত ব্যক্তির পরিবারের আইনি সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে এইচআরএসএস।

    আরও পড়ুন

    পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ
    ড. ইউনূসকে বিমানবন্দরে হেনস্তা নিয়ে মুখ খুললেন সিদ্দিকুর রহমান
    দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান আসলাম চৌধুরীর
    মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ
    শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার: ছাত্রশিবির সেক্রেটারি
    পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারি লক্ষ্য বাস্তবায়নে গুরুত্ব দিলেন
    স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
    পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি