শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ঢাকাকে সম্প্রসারণের পরামর্শ বিশেষজ্ঞদের ভিসা জটিলতায় ওমান সফর পিছিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালন রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, বন্ধ বিমান চলাচল বরিশালে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু আবুধাবি টেস্টে রহমত-ইকরামের প্রতিরোধে বড় অপেক্ষায় বাংলাদেশ ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: আত্মঘাতী পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য
  • প্রচ্ছদ
  • অর্থনীতি
  • সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ঢাকাকে সম্প্রসারণের পরামর্শ বিশেষজ্ঞদের
  • সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ঢাকাকে সম্প্রসারণের পরামর্শ বিশেষজ্ঞদের

    সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তুলতে নতুন কর্মপরিকল্পনার ওপর জোর দিয়েছেন আবাসন খাতের বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, ঢাকাকে চারপাশ থেকে ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করার মাধ্যমেই আবাসন সমস্যার টেকসই সমাধান সম্ভব। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন। ডট কম আয়োজিত নবম অনলাইন আবাসন মেলা ২০২৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হলে নতুন পরিকল্পনা দরকার। ডট কম আয়োজিত নবম অনলাইন আবাসন মেলা ২০২৬ উপলক্ষে ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের পাঁচটি অধিবেশনে আবাসন খাতের ব্যবসায়ী, স্থপতি ও বিশেষজ্ঞ ব্যক্তিরা এ কথাগুলো বলেন। আবাসনে নতুন পরিকল্পনা দরকার আজকের আয়োজনে ‘আবাসন খাতের পুনর্বিন্যাস: নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক সমাপনী অধিবেশনটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের প্রধান আমির আহমেদ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সম্পাদক মতিউর রহমান জানান, ক্রেতাদের সুবিধার্থে ৯ বছর আগে অনলাইনে ফ্ল্যাট ও প্লট কেনাবেচার এই প্রক্রিয়া শুরু হয়েছিল, যা এখন আবাসন খাতের একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া ১০ দিনের এই অনলাইন মেলা ৩ অক্টোবর শেষ হয়। তিনি বলেন, ‘সহজেই ঘরে বসে কিংবা বিদেশে থেকে যাতে ফ্ল্যাট ও প্লট কেনা যায়, সেই চিন্তাভাবনা থেকেই ৯ বছর আগে আমরা অনলাইন আবাসন মেলা শুরু করেছিলাম। ‘সময় এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’ শীর্ষক স্লোগানে গত ২৪ সেপ্টেম্বর ১০ দিনের অনলাইন আবাসন মেলা শুরু হয়।

    আবাসন খাতের পুনর্বিন্যাস নিয়ে আয়োজিত সমাপনী অধিবেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় আসা অভিবাসীদের বড় একটি অংশ দরিদ্র, যারা শহরের উপকণ্ঠে মানবেতর জীবনযাপন করছে। পরিকল্পনার অভাবে এসব এলাকায় আবাসন কোম্পানিগুলো যাচ্ছে না। তবে সাভার, গাজীপুর ও মুন্সিগঞ্জ পর্যন্ত ঢাকা সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক প্রবাল এ সময় ঢাকার বাইরে প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, অতিরিক্ত ব্যয়ের কারণে পরিবেশবান্ধব ভবন এখন কেবল বিত্তবানদের জন্য সীমাবদ্ধ হয়ে পড়ছে। সাধারণ মানুষের জন্য পরিবেশবান্ধব আবাসন গড়তে সরকারকে প্রণোদনা বা ভর্তুকি দেওয়ার আহ্বান জানান তিনি। পরিবেশবান্ধব আবাসনকে জনপ্রিয় করতে লাগবে সরকারের প্রণোদনা।

    কৃষিজমি রক্ষায় উঁচু ভবন নির্মাণের পক্ষে মত দেন ট্রপিক্যাল হোমসের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল হক। তিনি জানান, ৩০০ ফুট সড়ক থেকে নরসিংদী এবং বুড়িগঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত বিস্তীর্ণ কৃষিজমি আবাসন প্রকল্পে ব্যবহৃত হয়েছে, অথচ ঢাকার ভেতরের ভবনগুলো মাত্র ৭-৮ তলা। এগুলো ৪০-৫০ তলা করা গেলে ভূমির ব্যবহার সাশ্রয়ী হতো। স্পেসজিরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বিদ্যমান ভবনগুলোর পুনর্গঠন ও মানোন্নয়নকে নতুন পরিকল্পনার অংশ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন। বিদ্যমান ঢাকা শহরকে পুনর্গঠন করার পাশাপাশি বেদখল হওয়া খেলার মাঠ, জলাশয়, পার্ক উদ্ধারে উদ্যোগ নিতে হবে।

    আবাসন খাতের আস্থার সংকট নিয়ে এবিসি রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন্তী দত্ত বলেন, সময়ের প্রতিশ্রুতি ভঙ্গ, আইনি জটিলতা এবং নির্মাণ ব্যয় কমাতে মান নিয়ে আপস করার কারণেই ক্রেতারা আস্থার সংকটে পড়েন। রিহ্যাবের সভাপতি আলী আফজাল জানান, ৩০ দিনে নকশা পাস হওয়ার কথা থাকলেও অনেক সময় দুই বছর লেগে যায়। তিনি আরও বলেন, উন্নত বিশ্বে গৃহঋণের সুদহার ৪ শতাংশ হলেও বাংলাদেশে তা ১৪-১৫ শতাংশ, যা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

    ভবিষ্যতের আবাসন নিয়ে আলোচনায় র্যানকন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মাশিদ রহমান বলেন, মাথাপিছু আয় বৃদ্ধির ফলে আবাসন খাত আগামী দিনের প্রবৃদ্ধির বড় ক্ষেত্র হবে। এ সময় তিনি ভবনে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ ও তাপ নিরোধক গ্লাসের ব্যবহারের ওপর জোর দেন। রূপায়ণ হাউজিং এস্টেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান ভবিষ্যতের আবাসনে ‘গেটেড কমিউনিটি’র মডেলকে প্রাধান্য দেওয়ার কথা বলেন।

    আর্থিক দিক নিয়ে আলোচনায় ইস্টার্ন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালেকীন ইব্রাহিম বলেন, পরিবেশবান্ধব গাড়ির মতোই পরিবেশবান্ধব আবাসন কেনায় ঋণের বিশেষ সুবিধা থাকা উচিত। আইপিডিসির রিটেইল বিজনেসের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম উন্নত বিশ্বের মতো ৫ শতাংশ সুদে গৃহঋণ পেতে পুনঃ অর্থায়ন তহবিল চালুর প্রস্তাব করেন। এছাড়া আচিভ কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল বলেন, সাধারণ মানুষ আজীবন সঞ্চয় দিয়ে ছাদ খুঁজছেন, সেখানে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখা জরুরি। আবাসন খাতের চ্যালেঞ্জ ও উত্তরণ নিয়ে বিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং করপোরেট ট্রেইনার মার্ক অনুপম মল্লিকও আলোচনায় অংশ নেন।

    আরও পড়ুন

    ইউরোপে চীনের বাণিজ্যিক আধিপত্য, প্রতিদিন বাড়ছে বিশাল বাণিজ্য ঘাটতি
    জেট ফুয়েলের দাম বাড়ল ১৭ টাকা
    শতবর্ষী মতলব বাজার আজ অবহেলার সংকটে! আধুনিক শপিং কমপ্লেক্স গড়ে উঠলেও বদলায়নি প্রাচীন রাস্তা-গলি, হারিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী ঘাট-খাল
    মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
    মতলব বাজারে ভোজ্যতেল বিক্রয়ে অনিয়ম: এক ব্যবসায়ীকে জরিমানা
    বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন
    ড. জালাল উদ্দিনকে মন্ত্রিসভায় দেখতে চান ; চাঁদপুর-২ আসনের জনগণের জোরালো দাবি
    মাছঘাটে ইলিশের আকাল ; হতাশ ক্রেতা সাধারণ