শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • অর্থনীতি
  • মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    চাঁদপুরের মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সভা শনিবার (১১ এপ্রিল ২০২৬) মতলব বাজারস্থ মসজিদ মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
    সমিতির সভাপতি আলহাজ্ব মো. কাজী নাছির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শংকর রাও নাগ, গণেশ ভৌমিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোজাম্মেল হক খোকন, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহগিয়াস, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী টুকু ফরাজী, জসিম উদ্দিন প্রধান, বণিক সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার, আব্দুল হান্নান অপু, মো. লোকমান হোসেন, রাধা কৃষ্ণ সাহা, ব্যবসায়ী মাসুদুল ইসলাম সোহাগ, ফারুক হোসেন, নুরে আলম, খোকন প্রধান, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী রেদওয়ান আহমেদ জাকির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান, যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসাইন, সমিতির কোষাধ্যক্ষ কামাল হোসেন, ব্যবসায়ী নবীর হোসেনসহ আরও অনেকে।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যবসায়ী মো. ইব্রাহিম। পরে সমিতির সদস্য এবং মতলব বাজারের মৃত ব্যবসায়ীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ হাজী শহীদ উল্যাহ মজুমদার।
    সভায় সর্বসম্মতিক্রমে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন এবং সংগঠনের গঠনতন্ত্রের কিছু ধারা সংশোধন ও পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
    এ সময় সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য এবং মতলব বাজারের ব্যবসায়ীসহ বাজারস্থ বিভিন্ন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
    ক্যাপশন: মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি কাজী নাছির উদ্দিন। পাশে অন্যান্য নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    শতবর্ষী মতলব বাজার আজ অবহেলার সংকটে! আধুনিক শপিং কমপ্লেক্স গড়ে উঠলেও বদলায়নি প্রাচীন রাস্তা-গলি, হারিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী ঘাট-খাল
    মতলব বাজারে ভোজ্যতেল বিক্রয়ে অনিয়ম: এক ব্যবসায়ীকে জরিমানা
    বাংলাদেশ কৃষি ব্যাংক ছেংঙ্গারচর শাখার শুভ উদ্বোধন
    ড. জালাল উদ্দিনকে মন্ত্রিসভায় দেখতে চান ; চাঁদপুর-২ আসনের জনগণের জোরালো দাবি
    মাছঘাটে ইলিশের আকাল ; হতাশ ক্রেতা সাধারণ
    শিক্ষকদের মূল্যায়ন করে সরকার উন্নত জাতি গঠনের কাজ করছে-পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
    দেশে আজ করোনায় ২৪৬ জনের প্রাণহানি। এনিয়ে২১হাজার ১শত ৬২ জনের মৃত্যু। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৭ জন হাসপাতালে ভর্তি।
    অন্যকে দক্ষ আর স্বাবলম্বী হতে সহায়তা করা একজন সকিনা পারভীন এর জীবনের গল্প”