শিরোনাম
যুক্তরাষ্ট্রের ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম সম্পন্ন করলেন সমৃদ্ধি হালদার বাংলাদেশ সোসাইটি নির্বাচন: ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রার্থীদের বিতর্ক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র
  • ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র

    চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) প্রকল্পটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম। বুধবার (৭ অক্টোবর) কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং সদস্য সচিব ফজলু কবির মিন্টু এক যুক্ত বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন। আগামী ৮ অক্টোবর নির্ধারিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়েছেন তারা।

    নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের নামে পাঠানো আমন্ত্রণপত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি জানানো হয়েছে। তবে এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে শর্তাবলী, পরিচালনার অধিকার, আর্থিক দায়বদ্ধতা এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টি পরিষ্কার না করেই একতরফাভাবে এগিয়ে যাওয়াকে তারা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

    কমিটির দাবি, উন্নয়নের নামে জনমতকে পাশ কাটিয়ে যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অগ্রহণযোগ্য। চট্টগ্রাম বন্দর দেশের জনগণের সম্পদ হওয়ায় এর যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি থাকা আবশ্যক। তারা সতর্ক করে বলেন, জনগণের মতামতকে তুচ্ছ করে কোনো চুক্তি সম্পাদিত হলে তা ইতিহাসে একটি ‘কালো চুক্তি’ হিসেবে বিবেচিত হবে এবং এটি বৃহত্তর জনঅসন্তোষ ও আন্দোলনের জন্ম দিতে পারে।

    বিবৃতিতে অবিলম্বে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া স্থগিত করার আহ্বান জানানো হয়। এছাড়া প্রস্তাবিত চুক্তির সকল শর্ত জনসমক্ষে প্রকাশের পাশাপাশি বন্দর ব্যবহারকারী, শ্রমিক প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণের দাবি উত্থাপন করা হয়। জাতীয় স্বার্থ, বন্দরের ওপর রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের অধিকার নিয়ে কোনো ধরনের আপস মেনে নেওয়া হবে না বলেও তারা স্পষ্ট করে দেন।

    পরিশেষে, কমিটি হুঁশিয়ারি উচ্চারণ করে জানায় যে, জনমত উপেক্ষা করে চুক্তি এগিয়ে নেওয়ার চেষ্টা করা হলে কঠোর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে এবং এর ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায়ভার সরকারকে বহন করতে হবে। বন্দর ও দেশের স্বার্থ রক্ষায় শ্রমিকসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান নেতারা।

    আরও পড়ুন

    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় এম এ শুক্কুর পাটোয়ারী
    চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দীনকে মতলব উত্তরে গণসংবর্ধনা
    ড. জালাল উদ্দিনকে মন্ত্রিসভায় দেখতে চান ; চাঁদপুর-২ আসনের জনগণের জোরালো দাবি
    মতলব উত্তর সাদুল্লাপুর ইউনিয়নে ধানের শীষের গণজোয়ার ৬ নং ওয়ার্ড