• প্রচ্ছদ
  • অর্থনীতি
  • নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি: হাসিব এম আবদুল্লাহ
  • নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি: হাসিব এম আবদুল্লাহ

    ১৯৯৫ সালে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির দীর্ঘ তিন দশকের যাত্রায় মূল উদ্দেশ্য ছিল ঢাকার নগরবাসীর জন্য মানসম্মত, আধুনিক ও আরামদায়ক আবাসন নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহকসেবা প্রদান করা। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার হাসিব এম আবদুল্লাহ জানিয়েছেন, প্রতিশ্রুত সময়ে প্রকল্প হস্তান্তর, পেশাদারত্বের মান বজায় রাখা এবং নির্মাণশৈলীতে কোনো আপস না করার নীতিতে অটল থেকে তারা এগিয়ে চলেছেন। গত তিন দশকের পথচলায় আমরা সেই লক্ষ্য সামনে রেখেই এগিয়েছি।

    এখন পর্যন্ত ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, বারিধারা, ইস্কাটন, পল্টন, বসুন্ধরা, মোহাম্মদপুর, লালমাটিয়া ও ইন্দিরা রোডসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১২৫টির বেশি আবাসন প্রকল্প সফলভাবে শেষ করেছে আরবান। তাদের ওপর আস্থার জায়গা থেকে ৪৭০-এর বেশি জমির মালিক প্রকল্প বাস্তবায়নের সুযোগ দিয়েছেন এবং ৫ হাজারের বেশি পরিবার আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টকে তাদের স্থায়ী আবাসনের জন্য বেছে নিয়েছে।

    নির্মাণ খাতে প্রযুক্তির প্রভাব প্রসঙ্গে হাসিব এম আবদুল্লাহ বলেন, ভবিষ্যতের আবাসন খাত মূলত প্রযুক্তিনির্ভর। তাই পরিকল্পনার শুরু থেকে নির্মাণ, তদারকি ও গ্রাহকের কাছে উপস্থাপনের প্রতিটি পর্যায়ে তারা আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাচ্ছেন। বিশেষ করে ইআরপি সফটওয়্যারের ব্যবহার তাদের কাজের পরিকল্পনা ও সমন্বয়ের ক্ষেত্রে বড় ধরনের উৎকর্ষ সাধন করেছে। প্রতিষ্ঠার শুরু থেকে আপনারা কোন ধরনের প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন। ইআরপি সফটওয়্যারের ব্যাবহার আমাদের প্ল্যানিং ও কাজের যথেষ্ট সমন্বয় ও উৎকর্ষে ভূমিকা রাখছে।

    বর্তমান বাজারে রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রীর আকাশচুম্বী দাম, ডলারের বিনিময় হারের অস্থিরতা এবং ঋণের উচ্চ সুদ ডেভেলপারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এ বিষয়ে হাসিব এম আবদুল্লাহ জানান, তারা দক্ষ পরিকল্পনা ও সুষম ব্যবস্থাপনার মাধ্যমে ব্যয়ের চাপ যতটা সম্ভব নিজেদের পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা করেন, যাতে গ্রাহকের ওপর বাড়তি বোঝা না পড়ে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, নির্মাণের মানের সঙ্গে কোনো ধরনের আপস করে অ্যাপার্টমেন্টের দাম কমানোর নীতিতে তারা বিশ্বাসী নন। নির্মাণসামগ্রীর উচ্চ মূল্যের কারণে ব্যয় অনেক বেড়েছে। এ অবস্থায় গ্রাহকদের জন্য অ্যাপার্টমেন্টের দাম স্থিতিশীল রাখা কতটা চ্যালেঞ্জিং।

    ক্রেতাদের পছন্দের পরিবর্তন নিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের ক্রেতারা এখন স্মার্ট স্পেস প্ল্যানিং, ভালো যাতায়াত ব্যবস্থা, আধুনিক লাইফস্টাইল ও টেকসই জীবনযাপনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। বিপরীতে প্রচলিত ধারার ক্রেতাদের কাছে অ্যাপার্টমেন্টের আকার ও বায়ু চলাচলের মতো বিষয়গুলো এখনো গুরুত্বপূর্ণ। আরবান এই দুই প্রজন্মের চাহিদার মধ্যে একটি সমন্বয় তৈরির মাধ্যমে আবাসন পরিকল্পনা সাজাচ্ছে।

    ভবিষ্যৎ আবাসন খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। হাসিব এম আবদুল্লাহর মতে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে জমির স্বল্পতা ভবিষ্যতে প্রকট হবে, ফলে পরিকল্পিত আবাসন ও কার্যকর স্পেস ব্যবস্থাপনার চাহিদা বাড়বে। সেই পরিবর্তনের সাথে তাল মেলাতে আরবান দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছে এবং পরিবেশসচেতন নির্মাণশৈলীর ওপর গুরুত্বারোপ করছে। এছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামোগত উন্নয়ন শহরের আবাসন মানচিত্রে নতুন রূপ নিয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    আরও পড়ুন

    ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল জিতলেন রবার্ট ই হল ও
    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি করপোরেশন
    সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ঢাকাকে সম্প্রসারণের পরামর্শ বিশেষজ্ঞদের
    ইউরোপে চীনের বাণিজ্যিক আধিপত্য, প্রতিদিন বাড়ছে বিশাল বাণিজ্য ঘাটতি
    জেট ফুয়েলের দাম বাড়ল ১৭ টাকা
    ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির
    শতবর্ষী মতলব বাজার আজ অবহেলার সংকটে! আধুনিক শপিং কমপ্লেক্স গড়ে উঠলেও বদলায়নি প্রাচীন রাস্তা-গলি, হারিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী ঘাট-খাল
    মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত