শিরোনাম
পর্যটন মেলায় বিমান ভাড়ায় ইউএস-বাংলার বড় ছাড় পাবনায় স্থানীয় শ্রমিক লীগ নেতা ও ভাতিজা গুলিবিদ্ধ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জামায়াতের: রুহুল কবির রিজভী টাঙ্গাইলের সখীপুরে ১২টি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির সময়সূচি পরিবর্তন কর্ণফুলীতে মমতার উদ্যোগে ৪ হাজার ৫০০ চারা বিতরণ যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফ্লাইট কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডে হানিফের মৃত্যুদণ্ড, বাকিদের আমৃত্যু কারাদণ্ড মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড়
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জামায়াতের: রুহুল কবির রিজভী
  • নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জামায়াতের: রুহুল কবির রিজভী

    সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    ডেমরার নবী টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। ঢাকা-৫ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন রিজভী।

    তিনি অভিযোগ করেন, কোনো ধরনের নির্দিষ্ট অভিযোগ বা কারো নাম উল্লেখ না করেই শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের কথা তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের মূল লক্ষ্য। তবে জনগণ বর্তমান সময়ে যথেষ্ট সচেতন, তাই এই ধরনের অপপ্রচার চালিয়ে জামায়াত তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না বলেও তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফাত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি ও যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল শ্যামল উপস্থিত ছিলেন। এছাড়া যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দোয়া মাহফিলে সালাহউদ্দিন আহমেদ ও বাদল সরদারের কল্যাণ কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে।

    আরও পড়ুন

    জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী
    জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান
    ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা
    ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের
    আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম
    সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার
    বিএনপি সরকার গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী: নাহিদ ইসলাম