শিরোনাম
সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান
  • জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান

    বিদ্যুৎ, গ্যাস ও সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা উল্লেখ করে সরকারকে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে ১১-দলীয় ঐক্য আয়োজিত এক গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন তার বক্তব্যে বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, যে দল নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ পরিচালনা করতে ব্যর্থ। তিনি অভিযোগ করেন যে, ক্ষমতায় এসে জনগণের স্বার্থ রক্ষার পরিবর্তে একটি পক্ষ নিজেদের আখের গোছাতে ব্যস্ত। অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট ছাপিয়ে মাত্র আট মাসে যেভাবে পরিস্থিতির অবনতি হয়েছে, তা দেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দেশে কোনোভাবেই চাঁদাবাজি, দুর্নীতি বা মাস্তানি চলতে দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

    হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধুমাত্র একজন সংসদ সদস্যকে সরিয়ে দিয়েই সরকার নিজেদের দায় এড়িয়েছে। এর পরিবর্তে জনগণের অধিকার ও ন্যায়বিচারের কথা বলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে, যার অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানুষ প্রস্তুতি নিচ্ছে।

    লংমার্চের পরবর্তী কর্মসূচির ইঙ্গিত দিয়ে সেলিম উদ্দিন জানান, দেশের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কার্যক্রম গ্রহণ করা হবে। দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন ও দেশে জনশাসন নিশ্চিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তেজগাঁও উত্তর থানা আমির আহসান উল্লাহর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার বক্তব্য রাখেন। এছাড়াও মহানগরী মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, কলিম উল্লাহ ও নাসিফুল হক নাসিফসহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। তেজগাঁও উত্তর থানা আমির (২৫ নম্বর ওয়ার্ড) আহসান উল্লাহর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার।

    আরও পড়ুন

    ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা
    ভারতের সাথে সরকার গোপন আঁতাত করছে: অভিযোগ নাহিদ ইসলামের
    আওয়ামী লীগকে ফেরাতে বিএনপি সব করছে: নাহিদ ইসলাম
    সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বিএনপি অনীহা দেখাচ্ছে, অভিযোগ এনসিপি নেতার
    বিএনপি সরকার গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী: নাহিদ ইসলাম
    রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ
    প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব