শিরোনাম
জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন
  • জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ নাজমুল হক প্রধান :

    চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে প্রাইজমানি তুলে দেওয়া হয়।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।
    ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন শিক্ষার্থীদের সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ ও অনুপ্রেরণার বিকল্প নেই। কৃতী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”

    উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন এবং ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী।

    অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৭৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়। এ সময় কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয়।

    শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের নিরলস পরিশ্রম, অধ্যবসায়, শিক্ষক ও অভিভাবকদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং উচ্চশিক্ষার পথে আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

    স্থানীয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কৃতী শিক্ষার্থীদের এ অর্জন ভবিষ্যতে তাদের আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

    অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক
    মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮
    মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
    পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    কালীগঞ্জের বিষ্ণুপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুল,চাইলেন দোয়া ও আশীর্বাদ
    স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া
    ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার
    ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই