শিরোনাম
মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে বগুড়ায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> ঢাকা বিভাগ >> মতলব
  • মিরপুরে যৌতুকের জন্য মতলবের গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা
  • মিরপুরে যৌতুকের জন্য মতলবের গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

    ধনাগোদা বার্তা.

    ঢাকা মিরপুরে যৌতুকের টাকার জন্য স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা করেছে পাষন্ড স্বামী। গত ১২ আগস্ট বৃহস্প্রতিবার দুপুরে ঢাকার মিরপুর-১৩ নম্বরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী কাউছার আহম্মেদ রাজন পলাতক রয়েছে।

    ঘটনার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড় গ্রামের ফিরোজ মিয়ার ছেলে কাউছার আহম্মেদ রাজন একই উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের মো. ওয়ালী উল্লাহ প্রধানের মেয়ে রিক্তা আক্তারকে ২০১৩ সালে ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেন। বিয়ের কয়েকমাস পর উভয় পরিবার তাদের এ সর্ম্পক মেনে নেয়। তার পর থেকে কাউছার আহম্মেদ রাজন যৌতুকের জন্য রিক্তার উপর নির্যাতন শুরু করে। রাজন ঢাকার মিরপুর ১৩ নম্বরে একটি স্যানেটারি দোকানে চাকরী করতেন। গেল ৫ মাস আগে করোনার কারনে কাউছার আহম্মেদ রাজনের চাকরী চলে যায়। তার পর থেকে রিক্তা আক্তার সেলাই কাজ করে কোন রকম সংসার চালাতেন। এরই মাঝে রাজন বিদেশে যাবে বলে প্রায় সময় রিক্তাকে টাকার জন্য চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকার করলে রাজন রিক্তাকে মারধর করতেন।

    আহত রিক্তার ছোট ভাই মো. আল আমিন জানান, ঘটনার দিন রিক্তা বাসায় একা একা সংসারের কাজ করছিলেন। হঠাৎ করে রাজন বাসায় ঢুকে কোন কিছু বুঝে উঠার আগেই রিক্তাকে রান্নাঘর থেকে বেডরুমে নিয়ে দরজা বন্ধ করে জোর করে হত্যার উদ্দেশ্যে রিক্তার গলায় ছুরি চালায়। পরে রিক্তা আত্মরক্ষায় ডাকচিৎকার দিলে একই ফ্লাটে সাবলেট থাকা লোকজন এসে দরজা ভেঙ্গে রিক্তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা সরোওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। এসময় রিক্তার গলায় ৩৪টি সেলাই এবং দুই হাতে ৬টি সেলাই দেওয়া হয়। বর্তমানে রিক্তা আক্তার চিকিৎসাধীন রয়েছেন। রিক্তা ও রাজনের সংসারে ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

    এ ঘটনায় রিক্তা আক্তার বাদী হয়ে ঢাকা কাফরুল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে স্বামী কাউছার আহম্মেদ রাজন পলাতক রয়েছে।
    এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে।

    আরও পড়ুন

    মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে
    পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,