শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: যুদ্ধের প্রভাবই কি মূল কারণ?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে ২নং ওয়ার্ড পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 
  • মতলবে ২নং ওয়ার্ড পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ প্রতিনিধি (চাঁদপুর):

    বিএনপি’র ওয়ার্ড পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করতে মতলব পৌরসভার ২ নং ওয়ার্ডে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতলব পৌর ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে মতলব পৌর ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিন হোসেন এর সঞ্চালনায় গত ৪ অক্টোবর বিকাল- ৩ ঘটিকার সময় দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক জননন্দিত সফল মেয়র এনামুল হক বাদল।

    তিনি বলেন, ৫ তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছে। গত ১৫ বছর এই স্বৈরশাসক শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে কোন সাধারন মানুষকে বাকস্বাধীনতা দেয়নি। বিভিন্ন মামলা-ঝামলায় জড়িয়ে রাজনৈতিক নেতাদেরকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছে।

    সভার প্রধান আলোচক মতলব পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন, আমরা প্রতিশোধ চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতিও চাই না। আমরা দেশের সকলকে নিয়ে সুস্থ ধারায় রাজনীতি করতে চাই। দলের ভিতরে টেন্ডারবাজি, লুটপাটকারি, কোন চাঁদাবাজদের ঠাঁই নেই।

    উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, মতলব পৌর বিএনপি’র উপদেষ্টা দুলাল হোসেন মিয়াজী, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন দেওয়ান, মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, মতলব ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ প্রধান, মতলব ৬ নং ওয়ার্ড পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল প্রমুখ। 

    মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ বলেন, দেশে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সকল কে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। বিগত দিনে তারা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে। আর বসে থাকা যাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি বা অন‍্য কোন অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা গ্রহন করা হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)