শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: যুদ্ধের প্রভাবই কি মূল কারণ?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা 
  • দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা 

    ধনাগোদা বার্তা.

    সুমন আহমেদ :
    শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে চাঁদপুর-২ আসন ( মতলব উত্তর – দক্ষিণ) এর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। 
    শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর এক শুভেচ্ছা বাণীতে তানভীর হুদা বলেন, দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না।
    যে কোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সবার কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। সেই বাণীকে আত্মস্থ করেই দুর্গাপূজার উৎসবের আনন্দকে সকলে মিলে ভাগ করে নিতে হবে।
    তিনি আরো বলেন, যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপূজা উপমহাদেশ ও বাংলাদেশসহ অন্যান্য ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সুদীর্ঘকাল ধরে এই ধর্মীয় উৎসবটি সাড়ম্ভরে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দুর্গাপূজা সবসময় উৎসবমুখর পরিবেশে পালিত হয়। যে কোনো ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধ জাগরিত করে।
    গত ১৭ বছরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোর জন্য পতিত শেখ হাসিনা সরকারকে দায়ী করে তানভীর হুদা বলেন, বিগত অবৈধ ও অগণতান্ত্রিক সরকার নিজেদের শাসন-শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা এখনো সে চেষ্টা চালাচ্ছে। বিতাড়িত স্বৈরাচারের দুঃশাসনের ১৭ বছরে দেশে সংখ্যালঘু সম্প্রদায় বা তাদের ধর্মীয় স্থাপনার ওপর যে হামলাগুলো হয়েছে, সেগুলো যদি নিরপেক্ষভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখব, একটা হামলাও কিন্তু ধর্মীয় কারণে সংঘটিত হয়নি। বরং কথিত যে রাজনৈতিক দলটা, এদের হীন অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করাই ছিল এসব হামলার নেপথ্য কারণ। আমরা সবাই বাংলাদেশি- এটাই হোক আমাদের বড় পরিচয়। আমরা শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

    ছবি-১

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)