• প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> রাজনীতি
  • মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণ – ধনাগোদা বার্তা
  • মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণ – ধনাগোদা বার্তা

    ধনাগোদা বার্তা.

    বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ চলছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের বিপ্লবী সহ সম্পাদক আশফাক চৌধুরী মাহি’র পরামর্শে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

    গত ৭মে শুক্রবার বিকাল থেকে প্রায় শতাধিক রোজাদার ও পথচারিদের মধ্যে তারা ইফতার বিতরণ করেন।

    মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কচি’র উপস্থিতিতে মতলব উওর দক্ষিন মায়া বীর বিক্রম সেতুর বাইপাস রোডে তারা এ ইফতার বিতরণ করে।

    এ সময় মতলব দক্ষিন পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মামুন হোসেন আকাশ, মতলব দক্ষিন উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সহ-সভাপতি মনির হোসেন প্রধান, মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মিনার মৃধা, বাইজিদ ইসলাম রুহেল, পৌর ছাত্রলীগ নেতা সৈকত হোসেন শামিম, আরমান হোসেন, রিদয় হোসেন, মোঃ রবিন দেওয়ান, সিয়াম হোসেন, মোঃ রফিক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    তিন দেশ সফরে চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান
    ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে জামায়াতের লংমার্চ শুরু
    ডা. শফিকুর রহমান: জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য
    সংবিধান বহাল রাখতে জুলাই অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান
    দলকে বিব্রত না করতে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক
    ইশরাক হোসেন -: আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা
    রাড্ডা ক্লিনিক ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম
    বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের ভেতর আ. লীগ: রিজভী