
মতলব প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল করেছেন মতলব পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ ১৩মে (বৃহস্পতিবার) রমজানের শেষ দিনে মতলব পৌরসভার ৫নং ওয়ার্ড প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ইফতারের আগ মুহুর্তে দোয়ার আয়োজন করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল ঢাবি শাখার সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মতলব পৌর যুবদল নেতা জুবায়ের খান রনি, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন বাবু, মতলব পৌর ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকার ও নুরুজ্জামান রজিব ছাত্রদল নেতা দিপু মিয়াজী, ফয়সাল খান, মোল্লা মাহিন, রাব্বি হাসান, সজিব মৃধা, জসিম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
ইফতার পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
