শিরোনাম
পার্থ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান, চাপে যুক্তরাজ্যের গ্রিন পার্টি রামেবি উপাচার্যকে পদত্যাগ করানোয় মামলা, গ্রেপ্তার ১ কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ১০ দিন বন্ধ সাকুরা সুপারমার্কেট মেসির বিদায়বেলায় আবেগে ভাসলেন এনজো ফার্নান্দেজ মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি) ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ >> সিলেট বিভাগ
  • চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যার প্রধান আসামি রাজু সিলেটে আটক
  • চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যার প্রধান আসামি রাজু সিলেটে আটক

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুরে আলোচিত ব্যবসায়ী নারায়ন ঘােষকে জবাই করে হত্যার দায়ে অভিযুক্ত প্রধান অসামি সেলুন কর্মচারি রাজু চন্দ্র শীল (৩০) কে আটক করেছে ঢাকার সিআইডি। একাধিক প্রক্রিয়ায় উন্নত প্রযুক্তির ব্যবহার করে সিআইডি’র (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) একটি বিশেষ টিম তাকে সিলেট শহর থেকে আটক করে।

    আটকের পর আলোচিত এই খুনের রহস্যও উন্মােচন করেছে সিআইডি।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাজু জানিয়েছে, পাওনা টাকার লেনদেনের জেরে এই হত্যাকাণ্ড। মামলার প্রধান আসামি রাজু চন্দ্র শীলকে আটকের পর হত্যাকান্ডের বিস্তারিত তথ্য জানতে পারে।

    সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনাটি সিআইডি নজরে আসে। এরপর ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে সিআইডি।

    আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানায়, আসামি স্বীকার করেছে টাকার লেনদেনকে কেন্দ্র করেই সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

    আটক রাজু চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারের টিপটপ সেলুনের কর্মচারী ছিল। সেই সেলুনেই গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ব্যবসায়ী নারায়ন ঘােষকে হত্যা করা হয়। পরেদিন ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সকালে বাজারের পাশে একটি স্টিল ওয়াকশপের সামনে থেকে নারায়ন চন্দ্র ঘােষের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

    নিহত নারায়ন ঘােষ শহরে ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তিনি বহু বছর ধরে চাঁদপুরের বিভিন্ন দোকানে দই-মিষ্টি বিক্রয় করে আসছিলেন। ঘটনার দিন রাতে পাওনা টাকা আদায়ের জন্য তিনি অভিযুক্ত রাজু চন্দ্র শীলের কাছে যান। এরপরই তাকে হত্যা করা হয়।

    বিপনীবাগ বাজারের নৈশপ্রহরী মাে. ইসমাইল জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে শ্রীকৃষ্ণের মালকানাদিন টিপটপ সেলুনের কর্মচারী রাজু চন্দ্র শীলকে রাত ১টায় সাটার খুলে পানি দিয়ে দোকান পরিষ্কার করতে দেখা যায়। তখন তাকে জিজ্ঞেস করলে সে জানায় যে, ধর্মীয় উৎসব থাকার কারণে দোকান পরিষ্কার করছে। একপর্যায়ে সে সেলুন থেকে একটি বস্তা টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং বস্তাটি বিপনীবাগ মার্কেটের
    পশ্চিম পাশে শরীফ স্টিল ও পানির পাম্পের স্টাফ
    রুমের পূর্ব পাশের গলির ভেতর ফেলে রেখে পুনরায় দোকানে ফিরে আসে। এবারও তাকে জিজ্ঞাস করা হলে রাজু শীল জানায়, দোকান পরিস্কার করতে পুরাতন জামা-কাপড়সহ অন্যান্য ময়লা জিনিসপত্র বাইর ফেলে দিয়েছে।

    সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও পিবিআই এর কয়েকটি টিম। তারা সেলুনের মেঝেতে রক্ত মাখা পানি, দেয়ালে, চেয়ারের কভারে, মেঝেতে, বালতির মধ্যে রক্তের দাগ দেখতে পান। এই ঘটনার পর থেকে আসামি রাজু চন্দ্র শীল পলাতক হয়।

    এদিকে ওই রাতেই রাজু চন্দ্র শীলকে প্রধান এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় একটটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছোট ছেলে রাজু ঘোষ। যার নং- ৩০,তাং ১৬/৯/২০২১। নিহত নারায়ন ঘোষ শহরের ঘোষ পাড়ার মৃত যুগলকৃষ্ণা ঘোষের ছেলে। দাম্পত্য জীবনে নারায়ণ ঘোষের ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত আসামী রাজু চন্দ্র শীলকে ঢাকা থেকে চাঁদপুরে গাড়ি করে নিয়ে আসা হচ্ছে।

    আরও পড়ুন

    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান