শিরোনাম
প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান ছেলের এইচএসসি পাস: পদ হারালেন ছাত্রদল নেতা শাহজাহান খান আলোর পথে ফিরলেন পাবনা-সিরাজগঞ্জ ও রাজবাড়ীর ৬৫ চরমপন্থী নিয়োগ প্রতারণা থেকে সাবধান করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের লড়াইয়ে এগিয়ে আইজেনকোট চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওসমানী বিমানবন্দরে অন্তঃসত্ত্বা যাত্রীকে ফ্লাইটে উঠতে বাধা, বাতিল ভ্রমণ
  • প্রচ্ছদ
  • বরিশাল বিভাগ
  • নিষেধাজ্ঞা শেষে বরিশালে জমে উঠেছে ইলিশের হাট, দামও বেশ চড়া
  • নিষেধাজ্ঞা শেষে বরিশালে জমে উঠেছে ইলিশের হাট, দামও বেশ চড়া

    মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে। রুপালি ইলিশের প্রত্যাশায় মেঘনা, কালাবদর, সুগন্ধা, সন্ধ্যা, জয়ন্তী, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলাসহ বিভাগের বিভিন্ন নদ-নদীতে জাল ও নৌকা নিয়ে হাজার হাজার জেলে নেমে পড়েছেন। দীর্ঘ দিন মাছ ধরা বন্ধ থাকার পর ইলিশের পাশাপাশি জেলেদের জালে পাঙ্গাশসহ নানা প্রজাতির মাছও ধরা পড়ছে।

    আজ শুক্রবার সকাল থেকেই মাছভর্তি নৌকাগুলো বরিশাল নগরীর পোর্টরোড মৎস্য আড়তসহ জেলার বিভিন্ন ঘাটে ভিড়তে শুরু করেছে। দীর্ঘ বিরতির পর কর্মচঞ্চল হয়ে উঠেছে আড়ত, মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের জীবন। শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ঘাটে মাছ নামানোর পরপরই হাঁকডাক ও দরদাম শুরু হয়েছে। নদী থেকে ফেরা জেলেদের জালে থাকা ইলিশ মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে। এদিকে, গত ২৯ অক্টোবর মধ্যরাত থেকেই জেলেরা ইলিশ শিকারে নদীতে নেমেছিলেন। হিজলা উপজেলার হরিনাথপুর ও নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে ভোর থেকেই ট্রলারে করে প্লাস্টিকের ট্রেতে মাছ সাজিয়ে আনতে দেখা গেছে তাদের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর মধ্যরাত থেকেই ইলিশ শিকারে নদ-নদীতে নেমেছেন জেলেরা। শুক্রবার ভোরের আলো ফুটতেই মাছ নিয়ে বরিশালের মৎস্য আড়তসহ বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করেন তারা।

    পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ নিয়ে আসা জেলে রহিম শেখ জানান, রাত ১২টার পর কয়েকজন সঙ্গী নিয়ে নদীতে নেমে বেশ ভালো ফল পেয়েছেন। প্রথম দিনেই তিনি ২০ হাজার টাকার মাছ বিক্রি করেছেন এবং রাতে আবারও নদীতে ফেরার পরিকল্পনা করছেন। তবে আড়তদার জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বাজারে মাছের সরবরাহ ভালো থাকলেও ক্রেতা ও চাহিদা বেশি থাকায় দাম সেভাবে কমেনি। বরং চড়া দামেই ইলিশ কেনাবেচা হচ্ছে।

    বাজারদর পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা দরে। এছাড়া এলসি সাইজের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪০০ থেকে ২ হাজার টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ প্রতি হালি ৫৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের পাশাপাশি পাঙ্গাশ মাছও বাজারে প্রচুর দেখা যাচ্ছে, যার মধ্যে বড় আকারের পাঙ্গাশ ১ হাজার ২০০ টাকা এবং ছোটগুলো ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন, সামনে মাছের সরবরাহ বাড়লে দামের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে।

    আরও পড়ুন

    মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
    উজিরপুরে সংঘাতের জেরে প্রাণহানি, মাইক্রোবাসসহ আটক নয়জন
    ভোলায় সালিসে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত নেতার পর কর্মীর মৃত্যু
    ফ্যামিলি কার্ডের কারণে তালাক কমেছে: চিফ হুইপ
    বরিশালে হিন্দু পরিবারের বাড়ি ও মন্দির উদ্ধার করতে ২৪
    দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড
    বরিশালে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই