শিরোনাম
জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি: এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহারের পথে ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব পাইলট বালিকা উবির প্রধান শিক্ষক নিয়োগ পেলেন কাজী শাহআলম
  • মতলব পাইলট বালিকা উবির প্রধান শিক্ষক নিয়োগ পেলেন কাজী শাহআলম

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্রাচার্য্য :

    সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পেলেন কাজী মোঃ শাহআলম । শুক্রবার ( ২৫ অক্টোবর) অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ কমিটি সূত্রে জানা গেছে, এ পদে ১৮ জন প্রার্থী আবেদন করেন এবং পরীক্ষায় অংশ নেন ৮ জন।

    চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট ( এডিএম) একরামুল সিদ্দিক,মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি এবং নিয়োগ কমিটির আহবায়ক ফাতিমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী ও ডিজির প্রতিনিধির উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেন কাজী মোঃ শাহ আলম। তিনি মতলব উত্তর উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এর পূর্ব উত্তর উপজেলার ফতেহপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তার জন্মস্থান মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী গ্রামে। তার পিতার নাম মরহুম আব্দুল হক কাজী। তার স্ত্রী বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পারিবারিক জীবনে তার ২ মেয়ে ১ ছেলে রয়েছে।

    দীর্ঘদিন পর মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে একটি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ায় নিয়োগ কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ইকবাল সরকার, ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশীদ,নাজমুল হক সরকার,মাঈন উদ্দিন প্রধান,সংরক্ষিত মহিলা সদস্য মুক্তা আক্তার।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)