
সমির ভট্রাচার্য্য :
মতলব দক্ষিন উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় “বিশ্ব শিক্ষক দিবস -২০২৪” পালিত হয়েছে । এ দিবসটি উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
৫ অক্টোবর সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মোঃ আইয়ূব আলী খান, রাশেদুল হক মজুমদার, মোঃ আবু ইউসুফ, মোঃ মাহমুূুদুল হাসান, নজমুল হাসান শাহাদাত হোসেন মুরাদুল ইসলাম। জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই র্যালীটি নওগাঁও বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করেন।।
এ সময় শিক্ষকদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
